হংকংয়ের ১১টি সম্ভাবনাময় আপকামিং মুভি

হংকংয়ের আপকামিং মুভিগুলোর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় ১১ টি মুভি বাছাই করার চেষ্টা করেছি৷ এরমধ্যে কিছু মুভি ইতোমধ্যে কোন ফেস্টিভ্যালে অথবা স্বল্প পরিসরে মুক্তি পেয়েছে। কোন মুভি হয়ত মুক্তি পেতে পেতে এবছরও চলে যাবে। এই তালিকাতেই এমন কিছু মুভি আছে যা আরো ২-৩ বছর আগেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখনো মুক্তি পায়নি। 
তবে আপাতত বড় পরিসরে মুক্তির অপেক্ষায় থাকা মুভিগুলোর মধ্যে এই ১১টিই সবচেয়ে সম্ভাবনাময় মুভি। 

1. East Side Stories 
শুরুতে Goldfinger, পরবর্তীতে Once Upon a Time in Hong Kong এবং বর্তমানে East Side Stories নামে পরিচিত এই মুভি। ফাইনাল রিলিজের সময় নাম আবারো চেঞ্জ করা হবে কিনা তা জানা নেই তবে আপাতত এটাকে East Side Stories নামেই ডাকা যাক। শুধু হংকং নয়, বর্তমানে পুরো এশিয়ার সবচেয়ে বড় আপকামিং মুভি এটা। 
Infernal Affairs ট্রিলজির ১৯ বছর পর টনি লিউং চিউ-ওয়াই এবং অ্যান্ডি লাউ কে একসঙ্গে দেখা যাবে। এছাড়াও তাদের সঙ্গে থাকবেন সাইমন ইয়ামের মত আরেক এ-লিস্টার ভেটেরান। এই সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন ফেলিক্স চং, যিনি Infernal Affairs ট্রিলজির চিত্রনাট্য লিখেছিলেন অ্যালান ম্যাকের সঙ্গে৷ ৭০ দশকের বাস্তব ঘটনার ফিকশনাল গল্প অবলম্বনে এই মুভি নির্মিত হবে। মুভিতে অ্যান্ডি লাউ একজন আইসিএসি (দূর্নীতি দমন কমিশন) অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। তাঁর বিপরীতে Carrian Group এর কর্ণধারের ভূমিকায় অভিনয় করবেন টনি লিউং। সিনেমার ফার্স্ট লুক স্থিরচিত্র রিলিজ দেয়া হয়েছে তবে মুক্তির তারিখের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
 
East Side Stories মুভির স্থিরচিত্রে টনি লিউং এবং অ্যান্ডি লাউ।  






2. Where the Wind Blows 
তালিকার দ্বিতীয় সিনেমা, আবার তালিকায় টনি লিউংয়ের ও দ্বিতীয় মুভি। এবারও বাস্তব ঘটনার ফিকশনাল গল্পের মুভি। 
সর্বপ্রথম এই মুভির সংবাদ রিলিজ দেয়া হয় ২০১৭ সালের মার্চ মাসে। Port of Call (2015) মুভির সফলতার পর এটা পরিচালক ফিলিপ ইয়াং এবং অভিনেতা অ্যারন ককের রিইউনিয়ন হিসেবে আলোচনায় এসেছিল। পরবর্তীতে  সিনেমার কাস্টিংয়ে টনি লিউং, মাইকেল চাও এবং প্যাট্রিক টাম কে যোগ করা হয়। 
এই পাঁচ বছরে এই মুভি এখনো আলোর মুখ দেখেনি। সর্বশেষ গতবছর হংকং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা প্রদর্শিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এসে টেকনিক্যাল কারণ দেখিয়ে এই সিনেমা ফেস্টিভ্যাল থেকে সরিয়ে নেয়া হয়। অনেকের ধারণা যে চীনা সরকারের চাপের মুখে এই সিনেমা সরিয়ে নেয়া হয়েছে। হয়ত এডিট করে নতুনভাবে এটা মুক্তি দেয়া হবে। যেহেতু অ্যারন কক এবং টনি লিউং-য়ের মত দু'জন হেভিওয়েট এই সিনেমার সঙ্গে যুক্ত আছেন, সেহেতু এটা দেরি হলেও মুক্তি পাবে তা ধরে নেয়া যায়। 
Where the Wind Blows সিনেমায় স্থিরচিত্র। বাম পাশ থেকে: মাইকেল চাও, টনি লিউং, অ্যারন কক এবং প্যাট্রিক টাম। 




3. Cold Detective 
সর্বপ্রথম Detective vs Sleuths টাইটেলে এই মুভির খবর প্রকাশ করা হয় তবে ফাইনাল ট্রেইলারের সময় নাম পরিবর্তন করে রাখা হয় Cold Detective। এটা জনি টো-ওয়াই কাফাই পরিচালিত ২০০৭ সালের মিস্ট্রি সিনেমা Mad Detective এর থিম্যাটিক সিকুয়েল। জনি টো এটার সঙ্গে জড়িত না থাকলেও পরিচালক ওয়াই কা-ফাই এটার পরিচালনার কাজ সেরেছেন। আর অভিনয়ে যথারীতি Mad Detective মুভির অভিনেতা লাউ চিং-ওয়ান-কেই রাখা হয়েছে। 
যেহেতু এটা Mad Detective এর থিম্যাটিক সিকুয়েল, তাই ভক্তরা আশা করছে যে এই সিনেমাতেও ব্যতিক্রমী এক রহস্যজনক গল্প দেখানো হবে। মুভির ফলাফল কেমন হয় তা মুক্তির পরেই বোঝা যাবে৷ 
Cold Detective মুভির স্থিরচিত্রে লাউ চিং-ওয়ান।     




4. Twilight of the Warriors: Walled In 
অ্যান্ডি সেতো-র লেখা City of Darkness নামের মানহুয়ার উপর এই মুভি বানানো হয়েছে। সর্বপ্রথম এই শতাব্দীর শুরুর দিকে মিডিয়া এশিয়া এই প্রোজেক্ট ঘোষণা করে, যেখানে বলা হয় যে দু'জন হাই-প্রোফাইল নির্মাতা জন উ এবং জনি টো মিলে একসঙ্গে এই মুভি পরিচালনা করবেন। আর অভিনয়ে থাকবে অল-স্টার কাস্ট চাও ইউন-ফাট, অ্যান্ডি লাউ, টনি লিউং, লাউ চিং-ওয়াং, লুইস কু, অ্যানথনি ওয়াং, সুন হোংলেই, আনিতা উয়েন এবং ঝ্যাং জিয়াং-চু। এছাড়া এক টিজার পোস্টারে দেখানো হয় যে এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে থাকবেন নিকোলাস কেজ, জেমস ম্যাকাভয়, লি বাওতিয়ান, জাং দোং-গুন, লি বিংবিং এবং ঝ্যাং ফেংই তবে এবিষয়ে পরবর্তীতে আর কোন কিছু নিশ্চিত করা হয়নি। তারপর এই প্রোজেক্ট আসতে আসতে হারিয়ে যেতে শুরু করে ২০১৩ সাল অবধি পর্যন্ত। তখন হুট করে মিডিয়া এশিয়া আবারো এই প্রোজেক্ট ঘোষণা করে Dragon City নামে এবং বলা হয় যে এই মুভি পরিচালনা করবেন ড্যারেক কক, অন্যদিকে অভিনয় এবং অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে থাকবেন ডনি ইয়েন। তবে এবারো প্রোজেক্ট ভেস্তে যায়। 
অবশেষে ২০২১ সালে মিডিয়া এশিয়া আবারো এই প্রোজেক্ট ঘোষণা করে এবং জানায় যে Walled In নামে এবার এই মুভি পরিচালনার দায়িত্বে থাকবেন সই চিয়াং (যিনি Limbo, SPL II এবং Accident এর মত সিনেমা নির্মাণ করেছেন)। আর অভিনয়ে থাকবেন ম্যাক্স ঝ্যাং এবং রিচি জেন। পরে এই সিনেমার ফুল কাস্ট ঘোষণা করা হয় যেখানে লুইস কু, সাম্মো হাং, রেমন্ড লাম, ট্যারেন্স লাউ, ফিলিপ উং-সহ ইত্যাদি ইত্যাদি অনেকের নাম ঘোষণা করা হয়। 
এই মুভির অভিনয়শিল্পীরা একবছরের বেশি সময় প্রশিক্ষণ নিয়েছেন মারামারির দৃশ্যগুলোর জন্য। 
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা অ্যাকশন-প্যাকড একটি সিনেমা পেতে যাচ্ছি। একদম শুরুতে প্রকাশিত সেই অবাস্তবিক অল-স্টার কাস্ট না পেলেও, যাদেরকে সাথে নিয়ে এই সিনেমা সম্পন্ন করা হয়েছে, তাঁরাও যথেষ্ট ক্যাপাবল৷ আমার মতে বর্তমানের কাস্ট টাই এই মুভির জন্য পারফেক্ট হয়েছে। 
Walled In মুভির স্থিরচিত্র।  



5. Warriors of Future 
ডিস্টোপিয়ান ফিউচারের গল্প নিয়ে বানানো সাইন্স-ফিকশন মুভি। এই মুভির ঘোষণা সর্বপ্রথম দেয়া হয় ২০১৫ সালে, তখন বলা হয়েছিল বেনি চ্যান এই মুভি পরিচালনা করবেন। কিন্তু প্রায় ৩ বছর ডেভেলপমেন্টে থাকার পর ২০১৭ সালে ভিজ্যুয়াল ইফেক্ট আর্টিস্ট উং উয়েন-ফাই-র পরিচালনায় এই সিনেমার কাজ শুরু হয় এবং ২০১৯ সালে রিলিজের কথা বলা হয়। তবে বাস্তবে এই সিনেমা এখনো রিলিজ পায়নি। আশা করা যাচ্ছে এবছরই এই সিনেমা মুক্তি পাবে। যদি এবছরই মুক্তি পায়, তবে ডেভেলপমেন্ট থেকে নিয়ে সিনেমা মুক্তির মাঝে সময় দাঁড়াবে ৮ বছরের।
এই মুভি হংকং ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মুভি হতে যাচ্ছে। এটা বানাতে খরচ পড়েছে ৫৬ মিলিয়ন ইউএস ডলার। এই মুভির প্রযোজক এবং খ্যাতিমান অভিনেতা লুইস কু নিজেই এই মুভির প্রধান চরিত্রে কাজ করেছেন। তাঁর সঙ্গে আরো আছেন লাউ চিং-ওয়ান, ফিলিপ কিউং, নিক চিউং, কারিনা লাউ এবং সে কোয়ান-হো'র মত অভিনেতারা। 
Warriors of Future মুভির স্থিরচিত্র।  




6. Customs Frontline 
২০২১ সালের হংকংয়ের সবচেয়ে আলোচিত মুভিগুলোর মধ্যে ৩ টি মুভি ছিল: Raging Fire, Limbo এবং Shockwave 2। আর এই ৩ মুভির সমন্বয়েই এই মুভির অফিশিয়াল সংবাদ ঘোষণা দেয়া হয়। ঘোষণাতে বলা হয় যে Shockwave 2 মুভির পরিচালক হারমান ইয়াউ-র পরবর্তী মুভিতে কাজ করবেন Raging Fire মুভির অ্যান্টাগনিস্ট নিকোলাস সে এবং Limbo মুভির অভিনেত্রী শিয়া লিউ। 
এখানে উল্লেখিত ব্যাপার হচ্ছে, গতবছর Shockwave 2 মুভিতে ভেটেরান হারমান ইয়াউ-র পরিচালনা বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে নিকোলাস সে-কে অনেকেই গত কয়েকবছরের সেরা অ্যান্টাগনিস্টের ঘোষণা দিয়েছেন আর শিয়া লিউ-কে অনেকেই গতবছরের সেরা অভিনেত্রীর খেতাব দিয়েছেন। অনেকের মতে আসন্ন হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কারও তিনি বাগিয়ে নিবেন। 
গতবছর দারুণ সময় পার করা এমন ৩ জনকে একত্রে আনার ফলে এই মুভি নিয়ে দর্শকদের মাঝে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে। আমি নিজেও এই নিউজ দেখে শক খেয়েছিলাম। এরকম মনমতো প্রোজেক্টের একটা কনফার্মেশন এত জলদি পেয়ে যাবো, তা আশা করিনি।
নিকোলাস সে এবং শিয়া লিউ-র সঙ্গে জ্যাকি চিউং, কারেনা লাম এবং অতিথি চরিত্রে ফ্রান্সিস উং-কে দেখা যাবে। এই সিনেমার মাধ্যমে অ্যাকশন ডিরেক্টর হিসেবে ডেব্যু হবে নিকোলাস সে'র।  
Customs Frontline মুভির সেটে জ্যাকি চিউং এবং নিকোলাস সে।  



7. Death Notice 
এই মুভির কনসেপ্টটা আমার দারুণ লেগেছে। ডার্কার নামের এক খুনী, মানুষের খুন করার আগে সে একটি ডেথ নোটিশ পাঠায় ভুক্তভোগীকে, যেখানে ভুক্তভোগীর খুনের সময় এবং ধরন লেখা থাকে। একবার কেউ ডেথ নোটিশ পেলে, পরে ভুক্তভোগী যতই পুলিশের সাহায্য নেক না কেন, ডেথ নোটিশের বিবরণ অনুযায়ী ভুক্তভোগীর খুন হবেই। 
সর্বপ্রথম ২০১৬ সালে এই মুভির ঘোষণা দেয়া হয়। তখন বলা হচ্ছিল যে ফিলিপ ইয়াং-য়ের আন্ডারে অ্যারন কক, লুইস কু এবং জুলিয়ান চাং-কে নিয়ে এই মুভি নির্মিত হবে। কিন্তু পরবর্তীতে ২০১৮ সালে হারমান ইয়াউ-র অধীনে এই সিনেমার শ্যুটিং শুরু হয়। কাস্টিংয়ে শুধু অ্যারন ককে-র জায়গায় ফ্রান্সিস উং-কে নেয়া হয়। এই সিনেমায় লুইস কু-কে ভিন্ন ভিন্ন ৪টি রূপে দেখা যাবে। প্রতিটি রূপের জন্য তাকে দৈনিক ৪-৫ ঘণ্টা করে মেকাপ করতে হয়েছে। 
Death Notice মুভির পোস্টার। 



8. Rob N Roll 
অ্যালবার্ট ম্যাক পরিচালিত এই মুভিতে অভিনয় করবেন আমার খুব প্রিয় ৩ জন অভিনেতা: অ্যারন কক, গরডন লাম এবং রিচি জেন। অ্যাকশন-কমেডি ঘরনায় এই মুভিতে অ্যারন কক-কে একটি বিশাল বড় ডাকাতির পরিকল্পনা করতে দেখা যাবে। তার এই পরিকল্পনা ভেস্তে যাবে তার দুই মধ্যবয়সী বন্ধু গরডন লাম এবং রিচি জেনের জন্য। সাথে উল্টো তারা পুলিশের টার্গেটে পরিণত হবেন। কনসেপ্ট দেখে মনে হচ্ছে বেশ মজার একটি মুভি হতে যাচ্ছে। বিশেষত কাস্টিংয়ের জন্য এটা দেখে আলাদা মজা পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।
Rob N Roll মুভির স্থিরচিত্রে গরডম লাম, অ্যারন কক এবং রিচি জেন।    




9. The White Storm 3 
হারমান ইয়াউ পরিচালিত এই তালিকার ৩য় মুভি। দ্য হোয়াইট স্টোর্ম থিম্যাটিক ট্রিলজির তৃতীয় পার্ট। এবার ২য় পার্টের অভিনেতা অ্যান্ডি লাউ থাকছেন না। তবে ১ম পার্টের লাউ চিং-ওয়ান, দ্বিতীয় পার্টে ব্রেকে থাকার পর আবারো ফিরছেন। নতুনভাবে থাকবেন অ্যারন কক। আর লুইস কু যথারীতি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের মত এটাতেও থাকবেন। 
কোভিড-১৯ এর কারণে এই সিনেমার শ্যুটিং সম্পন্ন করতে কলাকুশলীদের অনেক বেগ পেতে হয়েছে। সিনেমার বাজেটে ১০ মিলিয়ন হংকং ডলার লসও হয়েছে। তবে সকল বাঁধা কাঁটিয়ে সিনেমার শ্যুটিং সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই সিনেমা মুক্তিও দেয়া হবে। আগের দুই পার্টের মত এটাও অ্যাকশন-প্যাকড হবে বলে ধারণা করা হচ্ছে। 
The White Storm 3 সিনেমার শ্যুটিং সম্পন্ন হওয়ার পর ক্রিউদের উদযাপন।     



10. Chasing the Dragon III: Chinatown 
এটা এখনো অফিশিয়ালি কনফার্ম করা হয়নি তবে হংকংয়ের স্বভাব বিবেচনায় নিয়ে জোর গলায় বলা যায় যে আজ নাহয় কাল, এই মুভির কাজ শুরু হবেই। আপাতত পরিচালক-লেখক ওয়াং জিং বলেছেন যে তিনি ৩য় পার্টের গল্প ডেভেলপ করছেন। তাঁর ইচ্ছে হচ্ছে প্রথম পার্টের তারকা ডনি ইয়েন এবং দ্বিতীয় পার্টের তারকা লুইস কু-কে নিয়ে এই মুভি তৈরি করার। পাশাপাশি অ্যান্ডি লাউ-র একটি ক্যামিও নিশ্চিত করার চেষ্টা-ও তিনি করবেন। আলোর মুখ দেখলে ১৯৬০ দশকের চায়নাটাউনের গল্পের উপর এই মুভি বানানো হবে। 
ডনি ইয়েন (বামে) এবং লুইস কু (ডানে)। 




11. Cyber Heist 
পূর্বে Disconnected নামে পরিচিত এই মুভির অফিশিয়াল নাম রাখা হয়েছে Cyber Heist। সাইন্স ফিকশন, অ্যাকশন-থ্রিলার ঘরনার এই মুভি পরিচালনা করবেন ড্যানি ওয়াং আর মুভির প্রধান চরিত্রে কাজ করবেন অ্যারন কক। এটা এই তালিকার অ্যারন কক অভিনীত ৪র্থ মুভি। এই মুভিতে অ্যারন ককের সাথে থাকবেন আরো দুইজন ভেটেরান গরডন লাম এবং সাইমন ইয়াম। 
কোভিডে ক্ষতিগ্রস্ত হংকং ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য অ্যারন কক এই মুভির জন্য পূর্বনির্ধারিত স্যালারির ৭০ শতাংশ কম নিয়েছেন। 
Cyber Heist মুভির স্থিরচিত্রে অ্যারন কক।   




উল্লেখিত উক্ত মুভিগুলো বক্স-অফিসে কেমন পারফর্ম করবে অথবা দর্শকদের মাঝে কেমন ক্রেজ সৃষ্টি করবে, তা সময়ই বলে দিবে৷ তবে আমার ধারণা হচ্ছে, এই ১১টি মুভি হংকংকে আগামী দু-এক বছরে আলোচনায় রাখতে সাহায্য করবে। 

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম