বর্তমানে বাংলাদেশে কোরিয়ান শোবিজের প্রচুর জনপ্রিয়তা রয়েছে। একসময় বাংলাদেশে কোরিয়ান সিনেমা এবং কোরিয়ান ড্রামার ফ্যান বিভক্ত থাকলেও নেটফ্লিক্সের বদৌলতে বর্তমানে সিনেমা এবং ড্রামার ফ্যানদের মাঝের বাউন্ডারিও ধীরেধীরে কমে যাচ্ছে। বর্তমান ইস্ট এশিয়ার সবচেয়ে ইন্ডাস্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া তবে কয়েক দশক পেছনে ফিরে আশির দশকে গেলে দেখা মিলবে ভিন্ন দৃশ্যের। তখন ইস্ট এশিয়ার সবচেয়ে জনপ্রিয় ইন্ডাস্ট্রি ছিল হংকং। তাদেরকে বলা হতো "Hollywood of East"। এমনকি সাউথ কোরিয়াতেও হংকংয়ের অসংখ্য ভক্ত ছিল। আপনি যদি সাউথ কোরিয়ান ড্রামা দেখেন, তাহলে খেয়াল করবেন যে অসংখ্য ড্রামায় হংকংয়ের রেফারেন্স রয়েছে। বিখ্যাত ড্রামা Reply 1988 শুরু হয়েছিল হংকংয়ের কাল্ট ক্লাসিক A Better Tomorow II (1987) এর দৃশ্য দিয়ে। এছাড়া Goblin The Lonely and Great God, My Girlfriend is a Gumiho সহ অসংখ্য ড্রামায় হংকং সিনেমার রেফারেন্স রয়েছে। এছাড়া কোরিয়া ইতিহাসের ২য় সর্বোচ্চ আয় করা সিনেমা Extreme Job-এও হংকংয়ের ক্লাসিক গান In the Sentimental Past ব্যবহার করা হয়েছিল।
একসময়ের তুমুল জনপ্রিয় ইন্ডাস্ট্রি কালের বিবর্তনে নিজেদের সোনালী অতীত অনেক পেছনে ফিরে চলে এসেছে। এখন হংকং নিয়ে আলোচনা খুব কম। মেইনল্যান্ড চীনের সাথে মিলে হংকং সিনেমার নিজের সত্বাও ধীরেধীরে বিলুপ্তের পর্যায়ে চলে যাচ্ছে। যেমন ধরেন হালের অস্কার নমিনেশন পাওয়া হংকং ফিল্ম Better Days আসলে ছিল একটি মেইনল্যান্ড ফিল্ম। সিনেমার পরিচালক হংকংয়ের হলেও সিনেমার ভাষা ছিল ম্যান্দারিন, সিনেমার শ্যুটিং হয়েছিল চীনে, সিনেমায় অভিনয় করেছেন সকল চীনা শিল্পী, সিনেমার প্রোডাকশন হাউজের ৭টির মধ্যে ৬টিই ছিল মেইনল্যান্ড চীনের। অর্থাৎ হংকংয়ের কন্ট্রিবিউশান শুধু পরিচালক ড্যারেক স্যাং আর একটি মাত্র প্রোডাকশন হাউজ।
এসবের মাঝে হংকংয়ের সত্বা বিলুপ্তের মধ্যে থাকলেও এখনো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাইনি। তাছাড়া সোনালী অতীতের একের পর এক ক্লাসিক সিনেমা তো রয়েছেই আমাদের জন্য সেলিব্রেট করার। তাই আজ আমি আপনাদের প্যাটার্ন বেঁধে হংকং সিনেমা রেকমেন্ড করবো। যারা হংকং সিনেমার সাথে পরিচিত নন, তাদের এই লিস্ট অনেক কাজে দিবে বলে আশা করি।
প্যাটার্ন নং ০১: Running Out of Time (1999)
যেকোনো বিগিনারকে আমি সর্বপ্রথম Running Out of Time রেকমেন্ড করি। কারণ এটা এমন একটি সিনেমা যা সবধরনের দর্শকের ভালো লাগবে। এই সিনেমা দেখে হতাশ হওয়ার সম্ভাবনা খুবই কম।
"First Impression is always important" বিধায় এরকম ব্রিলিয়ান্ট সিনেমা দিয়ে শুরু করলে মন্দ হয়না৷ এই সিনেমা দিয়ে শুরু করার আরেকটি সুবিধে হলো, এই সিনেমা দেখে যে কেউ অ্যান্ডি লাউর ভক্ত বনে যাবে সেক্ষেত্রে হংকং সিনেমা দেখা অব্যাহত রাখার জন্য অ্যান্ডি লাউর ফিল্মোগ্রাফি চেক করতে পারবেন। তাঁর অভিনয়ের ঝাঁঝ সম্বন্ধে আপনার ধারণা হয়ে যাবে বিধায় তাঁর অন্যান্য সিনেমাগুলো দেখে মজা পাবেন।
আমার রেকমেন্ডেশন থাকবে: Infernal Affairs (2002), Fulltime Killer (2001), A Simple Life (2011), As Tears Go By (1989), A Moment of Romance (1990).
তাছাড়া মুভির আরেক অভিনেতা হচ্ছেন "লাউ চিং-ওয়ান"। অ্যান্ডি লাউর ফিল্মোগ্রাফি ঘাটতে মন না চাইলে অপশনাল হিসেবে থাকছে লাউ চিং-ওয়ান। তাকে বলা হয় "Actor with long career", হংকংয়ে সুদীর্ঘ দিন ধরে তিনি দাপটের সাথে অভিনয় করে আসছেন। অ্যান্ডি লাউর মত তাঁর ফিল্মোগ্রাফিও অনেক সমৃদ্ধশালী।
আমার রেকমেন্ডেশন: The White Storm (2013), The Bullet Vanishes (2012), Overheard (2009), Mad Detective (2007), Too Many Ways to be No.1 (1997), Lost in Time (2003), Beyond Hypothermia (1996), Big Bullet (1996), Full Alert (1997).
শুধু অভিনেতা দু'জনই নয়, মুভির পরিচালক হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় জনি টো
আমার মতে Quality এবং Quantity তে সমন্বয় রাখতে পারা বিরল এক প্রজাতির পরিচালক তিনি। তাঁর ফিল্মোগ্রাফি অত্যান্ত সমৃদ্ধশালী। তিনি ক্রাইম জনরা থেকে নিয়ে ফ্যামিলি-ড্রামা
আমার রেকমেন্ডেশন: The Mission (1999), Exiled (2006), My Left Eye Sees Ghost (2003), Election (2005), Election II (2006), Drug War (2012), Throw Down (2004), A Hero Never Dies (1998), Turn Left, Turn Right (2003). যেকোন বিগিনারদের জন্য এগুলো অমৃতের কাজে দিবে।
হংকং সিনেমা যে না দেখেছেন, তিনিও হংকং সিনেমা দেখেছেন। কারণ ছোটবেলায় জ্যাকি চ্যানের সিনেমা দেখেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। জ্যাকি চ্যানের প্রতি আমাদের সবার মিশে আছে আবেগ। সেক্ষেত্রে তাঁর সিনেমাগুলো দিয়ে শুরু করা দারুণ হবে। জ্যাকি চ্যানের যেগুলো সিনেমা দেখা হয়নি অথবা ছোটবেলায় দেখে ভুলে গেছেন সেগুলো বেছে-বেছে দেখতে পারেন। জ্যাকি চ্যানের সাম্প্রতিক সিনেমাগুলো বাজে হলেও ৮০-৯০ দশকে তিনি হংকংয়ে যা করে দেখিয়েছেন, তা অবিশ্বাস্য। তাঁর ফিল্মোগ্রাফিও অনেক সমৃদ্ধশালী। তাঁর সিনেমাগুলোর মাধ্যমে আপনি অন্যান্য হংকং অভিনেতাদের সাথে পরিচিত হয়ে যাবেন, তাদের থেকে আবার নতুন অভিনেতাদের খোঁজ পাবেন। এভাবেই রেঞ্জ বাড়বে। আমিও ঠিক এই প্যাটার্নটাই ফলো করেছি।
আমার রেকমেন্ডেশন: Police Story (1985), Project A (1983), Wheels on Meals (1984), Dragons Forever (1988), Armour of God (1986), Operation Condor (1991)

প্যাটার্ন নং ০৩: Stephen Chow
ঠিক জ্যাকি চ্যানের মত স্টিফেন চাওর সিনেমা না দেখা মানুষও খুঁজে পাওয়া দুষ্কর।। স্টার্টিংয়ের জন্য পরিচিত কাওকে দিয়ে শুরু করাই শ্রেয়। স্টিফেন চাওর Shaolin Soccer আমাদের প্রায় সকলেরই প্রিয় সিনেমা। তাঁর ৯০ দশকের সিনেমাগুলো-ও কিন্তু একেকটি হংকং এর হীরা। তাই স্টার্টিংয়ের জন্য তাঁর সিনেমাও ফলো করা যেতে পারে। তাঁর সবগুলো সিনেমা-ই কমেডি জনরার৷
আমার রেকমেন্ডেশন: Fight Back to School (1991), Fight Back to School II (1992), God of Cookery (1996), King of Comedy (1999), Love on Delivery (1996)

প্যাটার্ন নং ০৪: Off-track Cinema
যারা কমার্শিয়াল সিনেমার চেয়ে অফ-ট্র্যাক সিনেমা বেশি পছন্দ করেন, তাদের জন্যও হংকং দারুণ এক ইন্ডাস্ট্রি হতে পারে। ওং কার-ওয়াইর স্টাইলিশ সেকেন্ড নিউ-ওয়েভ সিনেমাগুলো পুরো বিশ্ব জুড়ে সুনামধন্য। ওং কার-ওয়াই ছাড়াও অ্যান হাই, ম্যাবেল চিউং, পিটার চ্যান এবং ফ্রুট চ্যানদের মত পরিচালকেরা অফ-ট্র্যাক সিনেমায় নিজেদের মুনশিয়ানা দেখিয়েছেন।
আমার রেকমেন্ডেশন: Happy Together (1997), In the Mood for Love (2000), Rouge (1988), Center Stage (1992), Ordinary Heroes (1999), A Simple Life (2011), Boat People (1982), Echoes of the Rainbow (2010), The Soong Sisters (1997), Made in Hong Kong (1997), An Autumn's Tale (1987), The Longest Summer (1998), Eight Taels of Gold (1989), Intimates (1997), Summer Snow (1995), Isabella (2006).

প্যাটার্ন নং ০৫: Heroic Bloodshed, Action Cinema
হংকং এর একটি সুনাম খ্যাত জনরা হচ্ছে হিরোইক ব্লাডশেড। এই জনরা ৭০ দশকে জনপ্রিয়তা পাওয়া শুরু করে তবে পুরো বিশ্বে সাড়া ফেলা শুরু জন ইউর মাধ্যমে। অ্যাকশন সিনেমার জন্য বিশেষত কয়েকজন পরিচলকের নাম নিলে জন ইউর নাম নেয়া আবশ্যক। যেকোন স্টার্টারের জন্য জন ইউর সিনেমা আদর্শ হবে।
আমার রেকমেন্ডেশন: A Better Tomorrow (1986), A Better Tomorrow II (1987), Hard Boiled (1992), The Killer (1989), Bullet in the Head (1990), City on Fire (1987), Hong Kong Godfather (1985), Long Arm of the Law (1984). 
প্যাটার্ন নং ০৬: Classic Martial Arts Cinema
হংকং সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মার্শাল আর্টস সিনেমা। ধুপধাপ অ্যাকশন দেখে বিরক্ত হয়ে কিছু শৈল্পিক, সৃষ্টিশীল, নতুনত্ব দেখতে চাইলে হংকং এর ট্রেডিশনাল মার্শাল আর্টস সিনেমার কোন বিকল্প নেই।
আমার রেকমেন্ডেশন: Drunken Master (1978), Knockabout (1979), The Magnificent Butcher (1979), The Young Master (1980), Prodigal Son (1981), The Legend of Drunken Master (1994), Dragon Lord (1982), Mr.Vampire (1985).

প্যাটার্ন নং ০৭: New Era
নতুন সিনেমার একটা প্যারামিটার সেট করার জন্য ধরে নিলাম ২০১৫-২০২২ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নতুন সিনেমা।
হ্যান্ডওভারের পর চীনের সাথে অর্থনৈতিক সংঘর্ষে হংকংয়ে আর পেরে ওঠা হয়নি বিধায় বর্তমানে হংকংয়ে তেমন একটা ভালো সিনেমা নির্মাণ হয়না। সকল হেভিওয়েটরা চীন-মুখী হয়ে গেছে। কিছুকিছু ডেডিকেটড এবং মার্কেটকে পাত্তা না দেওয়া পরিচলকরা এখনো নিরলস কাজ করছেন যার ফলে গত কয়েেক বছরেও আমরা কিছু ভালো সিনেমা পেয়েছি। সেগুলোর মধ্য থেকে আমার রেকমেন্ডেশন থাকবে: Trivisa (2016), She Remembers, He Forgets (2015), Wong Ka Yan (2015), G-Affairs (2018), Still Human (2018), I'm Livin It (2019), Drifting (2021), Limbo (2021), Beyond Dream (2019), My Prince Edward (2019). 
প্যাটার্ন নং ০৮: Random Cinema
যদি কোন প্যাটার্ন ফলো না করে শুধুমাত্র বাছাইকৃত সিনেমা দেখতে চান, সেক্ষেত্রে এই প্যাটার্ন রেখেছি। যদিও উপরে উল্লেখিত সবগুলোই বাছাইকৃত দারুণ সিনেমা কিন্তু তারপরও কিছু "সেরার সেরা" সিনেমার জন্য এই প্যাটার্ন রেখেছি।
এই প্যাটার্নের জন্য রেকমেন্ডেশন: Infernal Affairs (2002), Comrades: Almost a Love Story (1996), Police Story (1985), Wheels on Meals (1984), Happy Together (1997), Running Out of Time (1999), A Chinese Ghost Story (1987), Ip Man (2008), In the Mood for Love (2000), Project A (1983).

হংকংয়ের মত সমৃদ্ধশালী ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমার অভাব নেই। আমি যেগুলোর নাম বললাম, এছাড়াও আরো অসংখ্য, অসংখ্য দারুণ সিনেমা রয়েছে যা নিয়ে এক লেখায় আলোচনা করা অসম্ভব। ইনফ্যাক্ট ৫ ভাগ নিয়েও এক লেখায় আলোচনা করা যাবে না। আমি শুধু যারা নতুন, তাদের জন্য একটি গাইডলাইন তৈরির চেষ্টা করেছি। আশা করি সবার এই লেখা পড়ে উপকার হবে। ধন্যবাদ।
