হিডেন জেমস (পর্ব ০১)

হিডেন জেমস বহুল প্রচলিত একটি টার্ম, বিশেষ করে ইন্টারনেটের ফিল্ম কমিউনিটি গুলোতে। এই টার্ম নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই, তবে এই টার্মের সিলেকশন নিয়ে প্রায়শই প্রশ্ন উঠতে পারে। এখানে আমি যা যা ফিল্ম উল্লেখ করবো, এগুলোর মধ্যে অনেক সিনেমার-ই যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে এই লেখাটা বাংলা ভাষায় লেখা, স্বাভাবিকভাবেই এটা শুধুমাত্র বাংলাভাষী মানুষেরাই পড়বেন। তাই বাংলা ভাষার মানুষদের মাঝে জনপ্রিয়তাকে বিচার করে আমি এখানে ফিল্মগুলো সিলেক্ট করেছি। প্রতিটা ফিল্মের সাথে আমি একটা প্রেডিক্টর দিয়ে দিবো। এই প্রেডিক্টর ধারা উক্ত ফিল্ম আপনাদের ভালো লাগার সম্ভাবনা আমি আন্দাজ করবো। কোয়ালিটি অনুযায়ী এখানকার সব সিনেমা-ই দারুণ, আমি সবগুলোই ইনজয় করেছি। এই প্রেডিক্টর কেবলমাত্র আপনাদের সিদ্ধান্ত নেয়ার সুবিধার্থে আমি এটা ব্যবহার করবো। অনুগ্রহ করে এটাকে অ্যাবসোলুট কিছু ধরে নিবেন না। আর হ্যাঁ, প্রেডিক্টরের সাথে সিনেমার কোয়ালিটির কোন সম্পর্ক নেই। ৫০% প্রেডিক্টর পাওয়া কোন সিনেমা ৯০% প্রেডিক্টর পাওয়া সিনেমা থেকেও বেটার হতে পারে। এখানে প্রেডিক্টর ধারা সিনেমার মাস আপিল বোঝানো হয়েছে। 


Crazy Stone (2006) 
dir: Ning Hao 
Genre: Comedy, Crime 
Country: China
Predictor: 85%

একটি অমূল্য রত্ন চুরি করার জন্য বেশ কিছু লোক তৎপর হয়ে আছে। তবে এই অমূল্য রত্ন রাখা হয়েছে বিশেষ নিরাপত্তায়। 

ভাঁড়ামি কমেডি দেখে বিরক্ত? তাহলে ডান-বামে না তাকিয়ে, নিশ্চিন্তে এটা দেখতে বসে যান। এই সিনেমায় একটা ঘটনা দেখানো হয়, পরবর্তীতে সেই ঘটনা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ব্রেকডাউন করা হয়। যার কারণে এটা দেখে বেশ অন্যরকম মজা পাবেন। ইন্টেলিজেন্ট কমেডি ফিল্ম। 

Alice in Earnestland (2015)
dir: Gooc-jin Ahn 
Genre: Black Comedy 
Country: South Korea
Predictor: 70%

সাউথ কোরিয়ান সিনেমা দেখেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে সে হিসেবে এই সিনেমা তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এই সিনেমায় একজন অভাগা মেয়ের সুখে থাকার তীব্র চেষ্টা দেখানো হয়েছে। সিনেমার ন্যারেটিভ কিছুটা অন্যরকম। শুরুতে আমি যখন ২০১৮ সালে এটা দেখতে বসেছিলাম, তখন আধঘণ্টা দেখে কেটে দিয়েছিলাম। পরে আবার ২০২১ সালে দেখি, তখন আমার প্রচণ্ড ভালো লেগে যায় এই সিনেমা। সাথে সাথে আমার প্রিয় সিনেমার তালিকায় এটা যুক্ত করে ফেলি। আমার সবচেয়ে প্রিয় ১০ টি সাউথ কোরিয়ান সিনেমার একটি এই সিনেমা। তবে এটা সবার ভালো লাগবে না। 

Duckweed (2017)
dir: Han Han 
Genre: Fantasy, Comedy 
Country: China 
Predictor: 85%

বাবা-ছেলের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এমন সময়ে ছেলে টাইম-ট্রাভেলের সাহায্যে বাবার যুবককালের সময়ে চলে যায়। 

সিনেমার গল্প তেমন অরিজিনাল নয়। এই গল্পে আরো অসংখ্য সিনেমা রয়েছে। তবে এই সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটার প্রেজেন্টেশন। সিনেমাটাকে অনেক কোমলভাবে বানানো হয়েছে। সাথে বাবা-ছেলের কেমিস্ট্রিও দারুণ জমেছে। সিনেমায় এডি প্যাংয়ের অভিনয় দেখার মত ছিল। 

G-Affairs (2019)
dir: Lee Cheuk Pan 
Genre: Crime, Thriller
Country: Hong Kong
Predictor: 40%

এখানে জনরা ক্রাইম-থ্রিলার দেয়া থাকলেও, আসলে এটা কোন জনরায় রাখা যায়, তা নিয়ে আমি নিজেই সন্দিহান। এটার গল্প ছেড়ে যদি টেকনিক্যাল দিকগুলো দেখেন যেমন— এডিটিং, কালারগ্রেডিং ইত্যাদি ইত্যাদি তাহলে এটা দেখে আপনি মুগ্ধ হবেন। এর আগে যে টার্মটা ব্যবহার করেছিলাম, এখানেও সেটাই করবো, "সবার ভালো লাগবে না", তবে যাদের ভালো লাগার, তাঁরা ঠিকই এটা অ্যাপ্রিশিয়েট করবে। 

Jam (2018)
dir: SABU 
Genre: Crime, Thriller 
Country: Japan
Predictor: 95%

সাবুর সিগ্নেচারে তৈরি আরেকটি ফিল্ম। এটার মেকিং আমার কাছে বেশ স্টাইলিশ লেগেছে। এই সিনেমা নিয়ে আমি আসলে কিছুই বলতে চাচ্ছি না। আমি চাই আপনারা কোন কিছু না জেনে, না ভেবে এটা দেখতে বসুন। ভালো না লাগলে আমাকে ধুইয়ে দিয়েন। কোন সমস্যা নেই। 

Wolf Girl (2005)
dir: Yoshihiro Fukagawa 
Genre: Drama 
Country: Japan
Predictor: 70%

জাপানের গ্রাম অঞ্চলের এক স্কুলের শিক্ষার্থী হিদেওকে সবাই Wolf Girl বলে ডাকে। ঐ গ্রামে একটা সার্কাসের আয়োজন করা হয়েছে, যে সার্কাসের সবচেয়ে বড় রহস্য আর আকর্ষণ হচ্ছে "Wolf Girl", অর্থাৎ অর্ধেক নেকড়ে আর অর্ধেক বালিকা। এমনটাই মানুষের মুখে শোনা যায় আরকি। স্কুলের সকল বাচ্চাদের মতে হিদেও-ই হচ্ছে ঐ সার্কাসের Wolf Girl। কিন্তু আসলেই এই Wolf Girl এর রহস্য কী, সেটা নিয়েই এই সিনেমা বানানো। 

এই সিনেমা যেমনই সুন্দর, তেমনই কষ্টের। সিনেমার চিত্রনাট্য খুবই সুন্দরভাবে লেখা হয়েছে। 

Fly Me to Polaris (1999)
dir: Jingle Ma 
Genre: Fantasy, Romance 
Country: Hong Kong
Predictor: 80% 

এই সিনেমায় হয়ত অনেক জিনিসের কমতি রয়েছে, তবে এখানে একটা জিনিসের কমতি নেই, সেটা হচ্ছে "সুন্দর এক গল্প"। এই সিনেমার গল্পটা খুব সুন্দর। জিঙ্গেল মা'র সিনেমা বানানোর ধরনটাও খুব সুন্দর হয়েছে। এটা তেমন কোন ভিজ্যুয়াল ফেস্ট নয়। এখানে আকর্ষণীয় কোন লোকেশন অথবা শট নেই। এটার মূল সৌন্দর্য হচ্ছে এটার সহজসরল ফিল্মমেকিংয়ে। আপনাকে মুহূর্তেই চুম্বুকের মত সিনেমার জগতে টেনে নিবে। 


দ্বিতীয় পর্ব আসবে কোনদিন...

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম