Haikyu!! (2014-2020) রিভিউ

পুরো অ্যানিমে নিয়ে একটা রিভিউ না লিখে আমি প্রতি সিজন নিয়ে আলাদা আলাদা ভাগ করে রিভিউ লেখার চেষ্টা করেছি। প্রত্যেকটা সিজন কেমন হয়েছে, লেখার মধ্যে সেটা ব্যাখা করাই আমার প্রধান টার্গেট ছিল। যাহোক, বেশি কথা না বলে মূল লেখা শুরু করা যাক। 


Season 01
Ep: 25 
Personal Rating: 10/10 
This defies the norm of writing. This is one of the most extraordinary pieces of writing I have ever seen in my life. 
শুরু থেকেই প্রত্যেকটা মুহুর্ত উপভোগ্য ছিল। এমন কোন অংশ ছিল না যেখানে বোরিং লেগেছে অথবা ঝিমুনি ধরেছে। একেকটা মুহূর্ত আরেকটাকে হার মানানোর মত ছিল। কিছু সিন দেখে মনে হচ্ছিল, এটাই peak moment, এরচেয়ে বেশি ভালো কিছু দেখানো সম্ভব নয়, অথচ পরের মুহূর্তেই তারচেয়েও বেশি দারুণ কিছু দেখানো হয়েছে। 

একটা ম্যাচ চলাকালীন প্লেয়ারদের মনস্তাত্ত্বিক অবস্থা থেকে নিয়ে ছোটখাটো ডিটেইলস একদম পুঙ্খানুপুঙ্খভাবে মুনশিয়ানার সাথে দেখানো হয়েছে। দেখছিলাম আর মুগ্ধতায় বিভোর হচ্ছিলাম, ভাবছিলাম যে মানুষের মাথায় এত জিনিয়াস গল্প কীভাবে রচিত হতে পারে? 

এই সিরিজে individualism কে বাদ দিয়ে টিম স্পিরিটে বেশি মনযোগ দেয়া হয়েছে। আমি "ওয়ান ম্যান আর্মি"-এর চেয়ে এই জিনিসটাই বেশি প্রিফার করি, যার প্র্যাক্টিস সচরাচর দেখা যায় না। বেশিরভাগকাজ-ই কোন এক সময়ে গিয়ে ব্যক্তি গ্লোরিফিকেশনের দিকে ঝুকে পড়ে, বিশেষ করে অ্যানিমের মিডিয়াম-- যেখানে দেখা যায় যে ভালো সেটাপ তৈরি করা হয়, অনেক ভালো ভালো ক্যারেক্টার লেখা হয়, কিন্তু পরবর্তীতে সেগুলো ইউটিলাইজ করা হয়না। এই সমস্যাটা হাইকিউর প্রথম সিজনে একদমই দেখা যায়নি, বরং এখানে যে সেন্স অফ টিম স্পিরিট দেখানো হয়েছে, সেখান থেকে প্রোফেশনাল প্লেয়ারদেরও অনেক কিছু শেখার রয়েছে। এই বিষয়টা আমাকে আলাদাভাবে মুগ্ধ করার কারণ হচ্ছে, এই টাইপ কনটেন্টে এই জিনিস অনুসরণ করা কিছুটা কঠিনসাধ্য ব্যাপার। 

এই একটা কারণেই Chihayafuru ট্রিলজির ৩ টি পার্টের প্রত্যেকটিকে ক্রমানুসারে আমি আমার অল-টাইম ফেভারিট সিনেমার তালিকায় রেখেছি। "টিম স্পিরিট"-এর প্রোপার প্র্যাক্টিস আমার কাছে কিছুটা বিরলই লাগে। আমি ব্যক্তিগতভাবে টিম স্পিরিটকে যেভাবে লালন করি, সেটার পরিপূর্ণ প্রেজেন্টেশন আমি পূর্বে কেবলমাত্র Chihayafuru ট্রিলজিতেই দেখেছিলাম, এবার এসে হাইকিউতে দেখলাম। (এছাড়াও এরকম উদাহরণ নিশ্চয়ই অনেক রয়েছে, হয়ত সেগুলো আমার রেডারের বাহিরে থেকে গেছে। I am not demeaning them) 
আমি এই সিজনে কোন প্রকারের কোন খুঁত খুঁজে পাইনি। উপরে যেমনটা বলেছি, কোন গল্প লেখার সর্বোচ্চ স্কিল অথবা উদাহরণ বলা যেতে পারে হাইকিউর এই সিজনকে।   



Season 02
Ep: 25
Personal Rating: 09/10

শুরুতে এই সিজনকে আরো কম রেটিং দিতে চেয়েছিলাম কারণ কিছু সময়ের জন্য এটা আমার কাছে তেমন আকর্ষণীয় মনে হয়নি। প্রথম সিজনকে আমি যেকারণে প্রশংসা করে বলেছিলাম "defies norm of writing", এখানে সেটার ব্যতিক্রম দেখা গেছে। এখানে অতিরিক্ত ফোকাস ছিল হিনাতা আর কাগেয়ামার উপর কিন্তু ৩ টি কারণে আমি শেষপর্যন্ত এসে আমার মতামত পাল্টাতে বাধ্য হয়েছি, সাথে হয়েছি রাইটিংয়ের মুনশিয়ানায় মুগ্ধ!


প্রথম কারণ: স্লো হওয়া নিয়ে আপত্তি করা অযৌক্তিক। যেকোন স্টোরিতে যদি শুধুমাত্র উত্তেজনাই থাকে তবে একসময় গিয়ে সেটা আর ভালো লাগবে না, বোরিং লাগা শুরু হবে। তাই উত্তেজনাপূর্ণ মূহূর্তগুলোকে আরো বিধ্বংসী করে তোলার জন্য গল্প ডেভেলপ করাও জরুরি তাছাড়া প্রথম সিজনের পর কোন ডেভেলপমেন্ট ছাড়া হঠাত করে প্লেয়ারদের উন্নতি দেখানোটা বেমানান লাগবে। গল্প ডেভেলপ করাটা অন্যন্য জিনিসের মতই সমান গুরুত্বপূর্ণ তবে আমার সমস্যা হলো, ডেভেলপমেন্ট ফেজে অন্যন্য ক্যারেক্টারদের দিকে সেভাবে মনযোগ দেয়া হয়নি (তারপরেও কেন আমি এটাকে রিকোভারির কারণ হিসেবে লিখেছি, সেটার ব্যাখা থার্ড পয়েন্টে পাবেন) ।


দ্বিতীয় কারণ: স্পোর্টসে অনেকক্ষেত্রেই দেখা যায় এমন কিছু পজিশন থাকে, যেগুলো অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে থাকে যেমন-- ফুটবল খেলায় আক্রমণ ভাগের প্লেয়াররা-ই বেশিরভাগ হাইলাইটে থাকে, অন্যদিকে ক্রিকেটকে বলা হয় ব্যাটসম্যানদের গেম। হাইকিউ দেখে মনে হলো "Setter" এবং "Wing Spiker"-রা সাধারণত অনেক আকর্ষণ পেয়ে থাকে আর কাগেয়ামা এবং হিনাতা এই পজিশনের প্লেয়ার, তাছাড়া এক্সট্রা ট্যালেন্টেড, সো এই ব্যাপারটাতে একটু ছাড় দেয়া যায়।


তৃতীয় কারণ: একসময় অনেক চরিত্রকে আইসোলেটড মনে হলেও আসল জায়গায় গিয়ে রাইটার ঠিকই প্রতিটা ক্যারেক্টারের সর্বোচ্চ পটেনশিয়াল ব্যবহার করে সবাইকে কানেক্ট করতে পেরেছেন এবং মূল গেমস গুলোতে তাদের পজিশন অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা দিয়ে "টিম স্পিরিট"-এর উদাহরণও অব্যহত রেখেছেন। এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটা ছিল, সেখানে প্রতিটা প্লেয়ারের পারফরম্যান্স, দলের জন্য ভূমিকা এবং গল্পে তাদের গুরুত্ব দেখে আমি মনে মনে ভাবছিলাম-- they have to be among the most scintillating moments in the history of anime medium.


শেষপর্যন্ত এসে এই সিজনও আমাকে বাধ্য করেছে এটার জিনিয়াসের সামনে হা! হয়ে বসে থাকতে আর ভাবতে-- কীভাবে সম্ভব এমন জিনিস একটার পর একটা ধারাবাহিকভাবে লেখা? না জানি সামনে আরো কী দেখা বাকি রয়েছে?



Season 03
Ep: 10 
Personal Rating: "Beyond Rating" 
জ্বি, হ্যাঁ! ঠিকই দেখেছেন, "রেটিংয়ের উর্ধ্বে"। শুরুতে স্বাভাবিকভাবেই আমি পারফেক্ট ১০/১০ রেটিং দিতে চেয়েছিলাম কিন্তু ১০/১০ দিয়েও এই সিজনকে সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়। এই সিজন যেকোন রেটিংয়ের উর্ধ্বে। 

দ্বিতীয় সিজনে একটা ছোট ডেভেলপমেন্ট ফেজ ছিল আর সেটা নিয়ে আমার একটা অভিযোগও ছিল-- হিনাতা এবং কাগেয়ামার প্রতি অতিরিক্ত ফোকাস দেয়া, কারণ আমি হাইকিউর রাইটিংকে অন্যান্য অনেক কাজের থেকে আলাদা চোখে দেখি। এই অ্যানিমের সেন্টারে থাকা সকল চরিত্রকে গুরুত্ব দেয়া হয়েছে এবং পটেনশিয়াল অনুযায়ী প্রতিটা ক্যারেক্টারের সর্বোচ্চটা ইউটিউলাইজ করা হয়েছে কিন্তু ঐ ছোট অংশে কিছুটা চিন্তিত ছিলাম যে-- তাহলে মাঝপথে এসে কি হাইকিউ-ও টিকিপ্যাল অ্যানিমের মত হয়ে যাবে? 

কিন্তু আমার এই চিন্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই সিজনে হাইকিউ তার পূর্বের সবকিছুকে ছাড়িয়ে গেছে। হাইকিউর প্রতিদ্বন্দী এখন আমার নজরে হাইকিউ নিজেই। এটার কাছাকাছি মানের জিনিস আমি আমার জীবনে কমই দেখেছি। 

প্রত্যেকটা ক্যারেক্টারকে সময়মত নিজেদের মেধার সর্বাধিক প্রেজেন্টেশন দেখিয়ে লেখক যেভাবে বার বার নিজের মেধার স্বাক্ষর রাখছিলেন-- তা দেখে আমি ক্রমশ বিস্ময়াভিভূত হয়ে যাচ্ছিলাম। সবাইকে লেখক সমানভাবে এমন কিছু মুহূর্ত দিয়েছেন যা দেখে আমি ভাষা হারিয়ে ফেলছিলাম। বার বার রিপিট করে মূহুর্তগুলো দেখে প্রোসেস করার চেষ্টা করছিলাম-- এই মুহূর্তে আমি এটা কী দেখলাম?  

এই সিজন আমার দেখা মধ্যে শ্রেষ্ঠ অ্যানিমে সিজন। আমি কীভাবে এই সিজনকে ডিফাইন করবো আমার জানা নেই। আমার মাথায় শুধুই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-- একটা জিনিস এতটা চমৎকার কীভাবে হয়?? 



Season 04 
Ep: 25 
Personal Rating: 9/10 
এখানে এই সিজনের চেয়ে ওভারঅল অ্যানিম নিয়ে বেশি কথা বলবো। প্রথমেই যেটা বলতে চাচ্ছি-- হাইকিউ আমার দেখা যেকোন মিডিয়ামের অন্যতম শ্রেষ্ঠ জিনিস। কেউ যদি আমাকে এমন কাজ দেখাতে বলে যা সম্পূর্ণভাবে আমার টেস্টকে রিপ্রেজেন্ট করে, তবে আমি হাইকিউর নাম নিবো। এটাকে ভাষা অথবা রেটিং ব্যবহার করে কীভাবে মূল্যায়ন করা যেতে পারে, তা আমার জানা নেই। 

মাঝে আমার একটা শংকা জাগ্রত হয়েছিল-- অন্যান্য অ্যানিমের মত এটাও কি শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু ক্যারেক্টারকে সেন্টার করে আগাবে কিনা?-- কিন্তু নাহ, হাইকিউ আমার সব শংকাকে দূর করে দিয়ে নিজেদের তৈরি ফাউন্ডেশনে শেষপর্যন্ত অটল ছিল। এই প্রথম কোন অ্যানিমে দেখলাম, যেটার ক্যারেক্টার ট্রিটমেন্ট নিয়ে আমার কোন অভিযোগ নাই। "অমুক ক্যারেক্টারকে আরো বেটারভাবে উপস্থাপন করা যেত"-- এরকম কিছু মাথায় আসেনি। বরং প্রতিটা ক্যারেক্টারকে কীভাবে ট্রিট করতে হয়, তার উদাহরণ হিসেবে হাইউকিউকে ব্যবহার করা যেতে পারে।  

আমি শুধু কারাসুনো টিমের প্লেয়ার অথবা ম্যানেজমেন্টে থাকা চরিত্রদের কথা বলছি না। অন্যান্য দলের যেসব প্লেয়াররা আছে-- ওইকাওয়া, কেনমা, কুরো, বোকুতো ইত্যাদি ইত্যাদি, যারা অ্যানিমেতে খুব বেশি স্ক্রিনটাইম পায়নি, তাদেরকেও অল্পসময়ের মধ্যেই ইনফ্লুয়েন্স রাখার মত অবস্থা তৈরি করতে পেরেছেন রাইটার-- যার জন্য তাকে যত প্রশংসা করা হয়, ততই কম হবে।
 
শুধু এইটুকু নয়, হাইকিউর জিনিয়াস রাইটিংয়ের আরেকটা দিক হচ্ছে এটার গ্রাউন্ডেড অ্যাপ্রোচ। অতিরিক্ত উত্তেজনা তৈরি করার জন্য কোন দলকে অবাস্তবিকভাবে শক্তিশালী দেখানো হয়নি। যে কয়টা শক্তিশালী দল দেখানো হয়েছে, সবগুলোই ব্যালেন্সড ছিল, দেখে মনে হয়নি যে ক্লাইম্যাক্স তৈরি করতে এক্সট্রা এফোর্ট দেয়া হচ্ছে। একটা ছোট উদাহরণ দেই-- কারাসুনোর নেক্সট ম্যাচ নেকোমা দলের সাথে (যেটা কেন্দ্র করে মুভি তৈরি হয়েছে)। ন্যাশনালে নেকোমা টিমকে যেভাবে দেখানো হলো, চাইলেই কিন্তু রাইটার দেখাতে পারতেন যে তাঁরা প্রতিপক্ষকে তছনছ করে দিচ্ছে এবং একপ্রকারের অপ্রতিরোধ্য-- তাদেরকে কীভাবে হারানো যাবে?-- এরকম একটা প্রশ্ন তৈরি করতেই পারতেন। কিন্তু নেকোমা স্ট্রেইট সেটে ম্যাচ জিতলেও তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। এরকমভাবেই সব দলের শক্তির সাথে দুর্বলতার সমঞ্জসতা রাখা হয়েছে, যা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। স্পোর্টসের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এখানে রাইটার বেশি উত্তেজনা তৈরি করতে গিয়ে নিজের গ্রাউন্ড মিস করেননি। 


সর্বপরি আমার অলটাইম প্রিয় কাজগুলোর মধ্যে একটি হয়ে থাকবে হাইকিউ (আমি কিন্তু শুধু অ্যানিমে নয়, যেকোন মিডিয়ামের কথা বলছি)। আমার কাছে এটা নিখুঁত লেগেছে। প্রত্যেকটা সিজনকে আলাদা আলাদা করে রেটিং দিলেও, ওভারঅল অ্যানিমে নিয়ে দিবো না। যেমনটা বলেছি-- এটা আমার কাছে রেটিংয়ের উর্ধ্বে। তাছাড়া প্রতিটা অ্যানিমে দেখার পর আমি প্রিয় চরিত্রের একটা র‍্যাংক করি, কিন্তু এটার ক্যারেক্টার রাইটিং আমার এতটাই ভালো লেগেছে যে এখানে আমি সবাইকে সমান স্থান দিবো, আলাদা করে র‍্যাংক করবো না। 
এটার একটা ফিল্মও রয়েছে, যেটা নিয়ে এখানে কিছু লেখা হলো না। তবে সামনে দেখার পর যদি ইচ্ছে হয়, মুড বানাতে পারি, হাতে যদি লেখা ওঠে-- তবে সেটা নিয়েও কিছু লেখার চেষ্টা করবো। 

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম