The Cilent (2011) আন্ডাররেটড সাউথ কোরিয়ান কোর্টরুম থ্রিলার

সাউথ কোরিয়ান ক্রাইম-থ্রিলার সিনেমা পছন্দ করেন না, এমন সিনেপ্রেমী বর্তমানে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ইনফ্যাক্ট বর্তমান সিনেপ্রেমীদের মাঝে সাউথ কোরিয়ান ক্রাইম-থ্রিলারই সবচেয়ে জনপ্রিয় জনরা গুলোর একটি। এই জনরা জনপ্রিয়তায় বিশাল বড় ভূমিকা রেখেছে Memories of Murder (2003, Bong Joon-ho), Oldboy (2003, Park Chan-wook), I Saw the Devil (2010, Kim Jee-woon) এর মত ইত্যাদি ইত্যাদি সিনেমা। যারা কোরিয়ান ক্রাইম থ্রিলার শুরু করেন, তারা স্বাভাবিকভাবেই এগুলো দিয়েই শুরু করেন এবং এখান থেকে লম্বা একটা মেইনস্ট্রিম লিস্ট ফলো করেন। তবে আজ আমরা যে সিনেমা নিয়ে কথা বলবো, সেটার নাম হয়ত আপনারা অনেকেই শুনেননি। অবশ্য যারা হার্ডকোর ফ্যান, তাঁরা নিশ্চয়ই শুনেছেন। কারণ এমন স্টিলার কাস্টের সিনেমা হার্ডকোর ফ্যানদের কাছে বিশেষ মর্যাদা পাবে বলে আমি বিশ্বাস করি। তবে আপনি যদি কোরিয়ান সিনেমা জগতে নতুন হন, এবং মেইনস্ট্রিম কাভার করার পর মনমতো কোন ক্রাইম-থ্রিলার সিনেমা খুঁজতে থাকেন, তবে আজ আপনাদের জন্য এক পার্ফেক্ট ক্রাইম, কোর্টরুম থ্রিলার, মিস্ট্রি সিনেমা নিয়ে লিখবো। 

কোরিয়ান প্রথাগত ক্রাইম-থ্রিলার সিনেমা থেকে আমরা যা যা আশা করি, তার সবকিছু পরিপূর্ণ মাফিক এই সিনেমায় খুঁজে পাবেন। সাথে বোনাস হিসেবে পাবেন দারুণ একটা কাস্ট। 

The Client (2011)- Poster 01 


সিনেমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য: 

The Cilent (2011) 
Director: Young-Sung Sohn
Writer: Lee Choon-Hyung, Sohn Young-Sung
Cinematographer: Choi Sang-Ho
Release Date: September 29, 2011
Runtime: 123 min. 
Box-office: 2.1M admissions
IMDb: 6.8/10 (1,707) 
Letterboxd: 3.2* (834)
Cinehouse: 4/5 

Hangul intro- The Cilent (2011)- Poster 02

মুভিতে উকিলের চরিত্রে অভিনয় করেছেন হা জাং-উ (Ha Jung-woo), যার চরিত্রের নাম সিনেমায় রাখা হয়েছে খাং সাং-হি। 

Ha Jung-woo in The Client (2011)- stills 1 

প্রসিকিউটরের চরিত্রে অভিনয় করেছেন পার্ক হি-সুন (Park Hee-soon), যার চরিত্রের নাম রাখা হয়েছে আন মিনহো। 

Park He-soon in The Client (2011)- stills 02  

আর সিনেমার কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ ক্লাইন্ট চলিত্রে অভিনয় করেছেন জ্যাং হিউক (Jang Hyuk), তার চরিত্রের নাম সিনেমায় রাখা হয়েছে হান চুল-মিন। 

Jang Hyuk in The Client (2011)- stills 03

এছাড়াও উকিল খাংয়ের প্রাইভেট ইনভেস্টিগেটরের ভূমিকায় অভিনয় করেছেন কোরিয়ার খ্যাতিমান অভিনেতা সাং দোং-ইল (Sung Dong-il)

Sung Dong-il in The Cilent (2011)- stills 04

মূল গল্পের সূত্রপাত

মুভিটি শুরু হয় হান চুল-মিন (জ্যাং হিউক) কে দিয়ে। ঝুমতে ঝুমতে গাড়ি চালিয়ে সে তাঁর বাড়িতে পৌছে, পার্কিং কমপ্লেক্সে মানুষের ভিড় দেখেন। সেই ভিড় টপকে হাতে ফুল এবং উপহার নিয়ে সে তার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখেন সেখানেও পুলিশের ভিড়। তার ঘরের বিছানা পুরোটা রক্তাক্ত হয়ে আছে। পুলিশ তখন সাথে সাথে তাকে তার স্ত্রীর খুনের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে। 

The Client (2011)- stills 05

The Cilent (2011)- stills 06 

এই কেসে সন্দেহভাজন হান চুল-মিনের বিরুদ্ধে প্রোসিউকিউটরের দায়িত্ব নেন আন মিন-হো (পার্ক হি-সুন) যিনি তাকে শাস্তি দেয়ার ব্যাপারে বদ্ধপরিকর। 

অন্যদিকে হান চুল-মিনের উকিল হিসেবে নিয়োগ দেয়া হয় খাং সাং-হিকে, যিনি এই জটিল কেস হতে যেভাবেই হোক, হান চুল-মিনকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বেন। 

মুভির আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে হান চুল-মিনের স্ত্রীর মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। বিছানার রক্ত ডিএনএ টেস্ট করে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই রক্ত হান চুল-মিনের স্ত্রীর আর রক্তের পরিমাণ হিসেব করে নিশ্চিত করা হয়েছে যে তার স্ত্রী আর বেঁচে নেই।

এই জটিল একটি কেস নিয়ে তৈরি এই সিনেমা। প্রত্যাশিতভাবে এই কেস সমাধান করতে করতে সামনে চলে এসেছে ভিন্ন কিছু খবর। 


মুভিটা শুরুতে আমার কিছুটা জটিল মনে হয়েছে। হয়ত আমার বুঝতে সমস্যা হয়েছিল। কিন্তু শুরুর আধঘণ্টার পর আর কোন কিছু বুঝতে সমস্যা হয়নি। সবকিছু পানির মত পরিষ্কার এবং ইন্টারেস্টিং লেগেছে। মুভির ন্যারেটিভ প্রশংসনীয় ছিল, আপনারা যারা রহস্য সমাধান, তদন্ত-ভিত্তিক মুভি পছন্দ করেন, তাঁরা এটা দেখে খুব মজা পাবেন। তবে আমার কাছে এই বিষয়গুলোর চেয়েও বেশি মজাদার হয়ে উঠেছিল ৩ জাত অভিনেতার অভিনয়ের লড়াই যারমধ্যে আমি অল্প মার্জিনে জ্যাং হিউককে বিজয়ী ঘোষণা করবো। পুরো সিনেমা জুড়ে তাঁর দারুণ অভিনয়ে মুগ্ধ হয়েছি। এধরনের রোলে জ্যাং হিউক অতুলনীয়। পাশাপাশি হা জাং-উ, পার্ক হি-সুনও তাদের মুনশিয়ানা দিয়ে সিনেমাকে উজ্জীবিত রাখতে পেরেছেন। আমি জোর গলায় আপনাদেরকে এটা রেকমেন্ড করবো। 

Jang Hyuk in The Client (2011)- stiils 7 


Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম