শৈশবে আমরা কম-বেশি সকলেই ডোরেমন দেখেছি। আমার শৈশবের লম্বা একটা সময় ডোরেমন দেখেই পার হয়েছে৷ আমাদের জন্য সেসময় ডোরেমন দেখার একমাত্র সোর্স ছিল ডিজনি ইন্ডিয়া অথবা হাঙ্গামা। ডোরেমন ২০০৫ সাল থেকে হিন্দি ডাবে দেখালেও বাংলাদেশে এর জনপ্রিয়তা শুরু হয় ২০১০ থেকে যখন ডিজনিতে ডোরেমন দেখানো শুরু হয়। হিন্দি ভাষায় ডোরেমনের সর্বপ্রথম সিনেমা এয়ার হয় ৫ ডিসেম্বর ২০১০ সালে ডিজনি ইন্ডিয়ায়। তারপর থেকে এপর্যন্ত হিন্দি ভাষায় ৩২ টি সিনেমা রিলিজ হয়েছে। যদিও বর্তমানে নেট থেকে ডোরেমন দেখার অনেক উপায় আছে। আমাদের ডিজনি রিলিজের অপেক্ষায় থাকতে হয়না। কিন্তু শৈশবে ইন্টারনেটে আসার পূর্বের যুগে আমাদের একমাত্র ভরসাই ছিল ডিজনি/হাঙ্গামা। যাহোক, অযথা কথা না বাড়িয়ে আসল কাজে লেগে পড়ি৷ আজ আমি নির্বাচন করবো আমার দেখা সেরা ১০ টি ডোরেমনের সিনেমা।
10.Doraemon: Nobita and the Tin Labyrinth (1993)
dir: Tsutomu Shibayama
ডোরেমনের প্রায় প্রতিটি সিনেমার গল্প একইভাবে শুরু হয়। তাই গল্পের শুরু নিয়ে আলাদাভাবে আলোচনার কিছু নেই। শুরুর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্পের কনসেপ্ট। এই গল্পের কনসেপ্ট হচ্ছে খেলনা নিয়ে। এইজন্য ডিজনি রিলিজে এটার নাম দেয়া হয়েছিল Khel Khilona Bhool Bhoolaiya.
এই সিনেমাটা আমার কাছে ব্যক্তিগতভাবে অন্যান্য সিনেমা থেকে অন্যরকম লেগেছে। এখানে যুদ্ধ দেখানো হয়েছে এমন এক দুনিয়ার যেখানে সবকিছুর খেলনার। টপ টেনে আসার মত যথেষ্ট গুণাবলি এই সিনেমায় রয়েছে।
9.Doraemon: Nobita's Dinosaur (1980)
dir: Hiroshi Fukutomi
১৫ মার্চ ১৯৮০ সালে জাপানে প্রিমিয়ার হয় এই সিনেমা যা ডোরেমন ইতিহাসের সর্বপ্রথম ফিচার ফিল্ম। এই সিনেমা সেবছর জাপানের ৫ম সর্বোচ্চ আয় করা সিনেমা হয়, অ্যানিমে সিনেমার মধ্যে হয় সর্বপ্রথম। ২০০৬ সালে এই সিনেমার রিমেক ভার্শন রিলিজ দেয়া হয়েছে।
এই সিনেমায় নোবিতা জিয়ান-সুনিওকে দেয়া এক চ্যালেঞ্জের সূত্র ধরে একটি ডায়নোসর খুঁজে পায়। যার নাম রাখা হয় "পিসুকে"৷ পিসুকের লালনপালন এবং ডায়নোসর আমলের অ্যাডভেঞ্চার নিয়েই এটার গল্প তৈরি।
8.Doraemon: New Nobita's Great Demon—Peko and the Exploration Party of Five (2014)
dir: Shinnosuke Yakuwa
৮ মার্চ, ২০১৪ সালে জাপানে মুক্তি পায় এই সিনেমা। এটা ১৯৮২ সালের ডোরেমনের একটি সিনেমার রিমেক। ২০১৪ সালে অ্যানিমে সিনেমার মধ্যে জাপানে পঞ্চম সর্বোচ্চ আয়কারী সিনেমা হয় এটা।
ডিজনিতে এটা Doraemon The Movie: Nobita The Explorer, Bow! Bow! নামে মুক্তি পায়।
এই সিনেমায় কুকুরের জগতের যুদ্ধ দেখানো হয়েছে।
7.Doraemon: Nobita's Secret Gadget Museum (2013)
dir: Yukiyo Teramoto
একদিন হঠাৎ রহস্যজনকভাবে ডোরেমনের বেল চুরি হয়ে যায়। এই বেল ডোরেমনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আবেগের। গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই বেল ছাড়া ডোরেমন আসতে আসতে জঙ্গলি বিড়ালে পরিণত হয়ে যাবে। আর আবেগের কারণ সিনেমায় রহস্য রাখা হয়েছে৷
ডোরেমন ফ্র্যাঞ্চাইজির আরেকটি দারুণ এবং ব্যবসাসফল সিনেমা। রহস্য এবং টুইস্টে ভরপুর এই সিনেমা।
6.Doraemon: Nobita and the Island of Miracles—Animal Adventure
dir: Kōzō Kusuba
২০১২ সালের ৩ই মার্চ জাপানে মুক্তি পায় এই সিনেমা। এই সিনেমা সেবছর জাপানে ৮ম সর্বোচ্চ আয় করার রেকর্ড করে।
এই সিনেমার খুবই আকর্ষণীয় দিক হচ্ছে, এখানে অসংখ্য বিলুপ্ত প্রাণী দেখানো হয়েছে৷ যা শৈশবে আমার জন্য অনেক বড় একটি শিক্ষণীয় বিষয় ছিল। এই কারণে এই সিনেমার প্রতি আমার অন্যরকমের শ্রদ্ধা রয়েছে।
5.Doraemon: Nobita and the Kingdom of Clouds (1992)
dir: Tsutomu Shibayama
উপরে তো শিক্ষণীয় ব্যাপারটা কিছুক্ষণ আগে উল্লেখ করলাম। আসলে সত্যি
হচ্ছে যে ডোরেমনের প্রায় সকল সিনেমাই শিক্ষণীয়৷ প্রতিটি সিনেমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেয়া হয়েছে।
এই সিনেমার বার্তা ছিল প্রাকৃতিক দূষণ, যার কারণে গাছপালা এবং প্রাণীদের ক্ষতি হচ্ছে। আমরা নিজেদের অজান্তে, নিজেদের খামখেয়ালিতে যে প্রকৃতির কত ক্ষতি করছি, তার এক নজির এই সিনেমায় দেখানো হয়েছে। যদিও আমি এটাকে পাঁচে রেখেছে কিন্তু আমার পারসোনাল ফেভারিট লিস্টে আমি এটাকে চোখ বন্ধ করে একদম উপরে রাখবো৷
এই সিনেমার পরিপূর্ণ স্বাদ পেতে "Donjara Village" এবং "Kibbo My Friend" নামের দু'টি বিশেষ এপিসোড দেখে নেয়া আবশ্যক।
4.Doraemon: Nobita's Great Adventure in the South Seas (1998)
dir: Tsutomu Shibayama
ডোরেমনকে নিয়ে অসম্ভবকে সম্ভব করার তাগিদে ট্রেজার হান্টিংয়ে নেমে পড়ে নোবিতা। সেখান থেকে শুরু হয় ডোরেমন ইতিহাসের অন্যতম সেরা "অ্যাডভেঞ্চার"৷ প্রতি মুহূর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ভরপুর এই সিনেমা পুরোপুরি এক থ্রিলিং রাইড৷
সিনেমায় বেশকিছু আবেগঘন মুহূর্ত রয়েছে যা এই সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।
3.Doraemon: Nobita's New Great Adventure into the Underworld (2007)
dir: Yukiyo Teramoto
ডোরেমনের সিনেমাগুলোর মধ্যে এটাকে সবচেয়ে ডার্ক এবং থ্রিলিং বলা যেতে পারে। জাদু, কালো জাদু, ভয়ানক দৌত্যদের নিয়ে তৈরি এই সিনেমার গল্প যে কাওকে মুগ্ধ করবে। এই সিনেমাটি ১৯৮৪ সালের ডোরেমনেরই একটি সিনেমার রিমেক। এখানে এমন এক দুনিয়া দেখানো হয়েছে যেখানে বিজ্ঞানের পরিবর্তে জাদুর অস্তিত্ব রয়েছে। ঐ দুনিয়ায় বিজ্ঞান হচ্ছে অন্ধবিশ্বাস।
সাধারণত কোন সিনেমার আসল গল্প শুরু হতে, দর্শকদের সিনেমায় আকৃষ্ট হতে একটু সময় লাগে কিন্তু এই সিনেমা আপনাকে প্রথম মুহূর্ত থেকেই আকৃষ্ট করে তোলবে যা পুরো সিনেমার শেষ হতে বিদ্যমান থাকবে।
2.Doraemon: Nobita's Little Star Wars (1985)
dir: Tsutomu Shibayama
১৬ মার্চ, ১৯৮৫ সালে এই সিনেমা জাপানে মুক্তি পায়। এই সিনেমার নাম অরিজিনাল স্টার ওয়ার্সের প্যারডি হিসেবে রাখা হয়েছে।
ডিজনিতে ৫ ডিসেম্বর, ২০১০ সালে এই মুভি মুক্তি পায়। এটা ডিজনিতে মুক্তিপ্রাপ্ত সর্বপ্রথম ডোরেমনের সিনেমা। আমাদের অনেকেরই দেখা সর্বপ্রথম ডোরেমনের সিনেমা এই লিটল স্টার ওয়ার্স। যদিও ডিজনিতে এটা Little Space War নামে মুক্তি দেয়া হয়।
এই সিনেমায় অন্য গ্রহের, অর্থাৎ এলিয়েনদের গল্প দেখানো হয়। প্যারিকা গ্যালাক্সির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট "পাপি" সেখান থেকে পালিয়ে পৃথিবীতে চলে আসে। এসে ঠাই নেয় নোবিতার বাসায়। সেখান থেকে শুরুতে বেশ হাস্যজ্বলভাবে গল্পটি চলতে থাকলেও একসময় গিয়ে শুরু হয় অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার। এই সিনেমায় বেশ কিছু দারুণ দারুণ মুহূর্ত রয়েছে। পাপিকে রক্ষা করা৷ পৃথিবীতে আসা শত্রুদের স্পাই থেকে নিজেদের সরিয়ে রাখা। বিভিন্ন কৌশল অবলম্বন করে শত্রুদের কাউন্টার দেয়া থেকে নিয়ে বেশ ভালো ভালো বিষয় রয়েছে এই সিনেমায়, যারফলে এই সিনেমা পুরোপুরি উপভোগ্য হয়ে ওঠেছিল।
1.Doraemon: Nobita and the New Steel Troops—Winged Angels (2011)
dir: Yukiyo Teramoto
সবাই হয়ত শুরুতেই গেস করে ফেলেছিলেন যে এক নাম্বারে কোন সিনেমা থাকতে পারে। জ্বি হ্যাঁ, সেই বিখ্যাত জনরা বেন্ডিং সিনেমা New Steel Troops কেই #১য়ে রাখা হয়েছে। এই সিনেমার অ্যানিমেশন, যুদ্ধ, ইমোশন, বন্ধুত্ব, টুইস্ট, যুদ্ধের কৌশল সবকিছুই ছিল পারফেক্ট। শুধু ডোরেমন নয়, আমার মতে যেকোনো ক্যাটাগরির অ্যানিমে সিনেমাগুলোর মধ্যে এটা অন্যতম সেরার খেতাব পাওয়ার ক্ষমতা রাখে। শুধু গল্পই নয়, গল্পের প্রেজেন্টেশনও ছিল অসম্ভব ভালো। অতিথি চরিত্র রিরুরু সকলের মনে জায়গা করে নিয়েছে। রিরুরুকে ডোরেমন ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে জনপ্রিয় অতিথি চরিত্রও বলা যেতে পারে। সাথে পিপ্পোও কম যায় না৷
মেকাটোপিয়ার সৈনিকদের বিরুদ্ধে ডোরেমন, নোবিতা, জিয়ান, সুনিওর প্রতিরোধ এবং যুদ্ধের সেই দৃশ্যগ্যলো এখনো মনে পড়লে শরীরে কাঁটা দেয়৷
যাহোক, পুরো লেখায় আমি আমার দেখা ডোরেমনের সেরা ১০ টি সিনেমা উল্লেখ করেছি৷ আপনাদের প্রিয় কোন সিনেমা বাদ গেলে কমেন্টে লিখে জানাতে পারেন।
শেষ করার সময় অনারেবল মেনশন হিসেবে আমি তালিকায় রাখবো Doraemon: Nobita's Dorabian Nights (1991)










