Limbo সিনেমার খবর সর্বপ্রথম এসেছিল বোধহয় ২০১৭ সালের শেষের দিকে। ২০১৮ সালের প্রথম দিকে এটার কনসেপ্ট পোস্টার বের হয়েছিল। সেসময় টাতে হংকং সার্কিটের সবচেয়ে বড় খবর ছিল "Theory of Ambitions" যা বর্তমানে "Where the Wind Blows On" নামে পরিচিত। টনি লিউং চিউ-ওয়াই এবং অ্যারন কক, দুই হেভিওয়েট অভিনেতার প্রথম কোলাবোরেশান। আমিসহ সবাই এটা নিয়ে প্রচণ্ড হাইপড ছিলাম। (আজ ২০২২শের ৬ই জুন। Where the Wind Blows On এখনো মুক্তি পায়নি)
Where the Wind Blows On এর ভিড়ে Limbo যে হাইপ পায়নি, তা কিন্তু নয়। বরং Limbo সিনেমা অন্যান্য সময়ের তুলনায় বেশি হাইপ পেয়েছিল। কারণ এটার খবর আসার কয়েকমাস আগেই এই মুভির মূল অভিনেতা গরডন লাম হংকংয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতেছিলেন। গরডন লাম হংকংয়ের ভেটেরান অভিনেতাদের একজন, কিন্তু তিনি সবসময় সাইড রোলেই কাজ করতেন।
২০১৭ সালে হুট করে তিনি Trivisa (2016) সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে ফেলেন। এটা হংকংয়ের জন্য অনেক বড় বুস্ট ছিল। কারণ হংকং দীর্ঘ সময় ধরে একজন নতুন এ-লিস্টার অভিনেতার খোঁজে ছিল। আর এই পুরষ্কারের মাধ্যমেই হংকং পেয়ে যায় তাদের নতুন এ-লিস্টার এবং ডেডিকেটেড একজন অভিনেতাকে।
অন্যদিকে সেসময় আপকামিং অবস্থায় থাকা গরডন লামের বেশ কিছু সিনেমা প্রত্যাশিত বুস্ট পেয়ে যায়, তাঁর এই পুরষ্কার জেতার ফলে।
অবশ্য Limbo সিনেমা সেসময় এমনিতেই হাইপ পেতো। কারণ এটা সই চিয়াংয়ের সিনেমা, যিনি পূর্বে Accident (2009), SPL II (2015) এর মত দারুণ দারুণ সিনেমা বানিয়েছেন। চীনে The Monkey King বানিয়ে আয় করেছেন 400 Million+ USD। এমন নামজাদা পরিচালক হংকংয়ে সিনেমা বানালে সেটা নিয়ে হাইপ ওঠাই স্বাভাবিক।
২০১৮ সাল থেকে দিন গোণা সেই সিনেমা দেখার সৌভাগ্য হলো গতবছর ২০২১ সালে। তাতে অবশ্য সিনেমার চেয়ে হংকংয়ের বর্তমান প্রেক্ষাপট বেশি দায়ী৷ ২০১৯ সালের বেশিরভাগ সময় হংকং সিনেমা বন্ধ ছিল ছাত্রদের সরকার-বিরোধী আন্দোলনের জন্য। তারপর তো করোনা ভাইরাস হংকংসহ পুরো বিশ্বকেই আকড়ে ধরলো। তাই মাঝে ৩ বছর সময় পার হলেও, হংকং সিনেমা এর মাঝে খুব বেশি সচল ছিল না।
Limbo সিনেমার বাহির থেকে ভেতরে যদি তাকাই। তবে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনায় আসবে, সেটি হচ্ছে; Limbo একটি সাদাকালো ক্রাইম সিনেমা।
হংকং ক্রাইম সিনেমার যে রোম্যান্টিসিজমে আমরা ভুগি, এটা তার একদম বিপরিত মেরুর সিনেমা। হংকং ক্রাইম সিনেমা বলতে আমরা যে ঝকঝকে আলো, আকর্ষণীয় চরিত্র, স্টাইলিশ ফাইট সিন বুঝি, তার কোন কিছুই এই সিনেমাতে নেই।
এই সিনেমা অবশ্য শুরুতে সাদাকালো ছিল না। সিনেমা শ্যুটিংয়ের পর পরিচালকের মনে হয়েছিল যে কিছু একটা সিনেমাতে নেই। সে পরিবেশ আর চরিত্রগুলোর মধ্যে সমন্বয় খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি ব্যতিক্রম কিছু করার চেষ্টায় সিনেমার রঙগুলো তুলে নেন।
পরিচালকের ভাষ্যমতে তিনি যখন প্রথমবার এই সিনেমার সাদাকালো ভার্শন দেখেন, তখন তিনি এই সিনেমায় সেই ভারসাম্য এবং সমন্বয় খুঁজে পান যেটা তিনি সিনেমায় দেখতে চাচ্ছিলেন।
এই সিনেমা Wisdom Tooth নামের এক উপন্যাসের উপর বানানো। এই উপন্যাস সম্বন্ধে পরিচালক সই চিয়াং বলেন,
"আমি যখন সর্বপ্রথম মাকাউ থেকে হংকংয়ে আসি, তখন আমরা যেখানে ছিলাম, সেই জায়গার পেছনটা ময়লা-আবর্জনা দিয়ে ভরা ছিল। হংকংকে নিয়ে আমার প্রথম ধারণা ঐটাই ছিল। আমি Wisdom Tooth পড়ার পর উপলব্ধি করি যে আমি যদি আমার স্মৃতিতে থাকা সেই নোংরা হংকংকে এখানে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা এই সিনেমার জন্য পারফেক্ট হবে।"
![]() |
| Limbo সিনেমার পরিচালক সই চিয়াং। |
এই সিনেমার বেশিরভাগ গল্প আবর্জনার পাশেই দেখানো হয়েছে। মুভির চিত্রনাট্য লিখেছেন আউ ইন-কি, যিনি জনি টো'র মিল্কিওয়ে ইমেজের রেগুলার চিত্রনাট্যকার ছিলেন। এই সিনেমায় ভেটেরান গরডন লামের সাথে অভিনয় করেছেন শিয়া লিউ। আমার কাছে গরডন লামের চেয়ে শিয়া লিউকেই বেশি ভালো লেগেছে। তাঁর মারাত্মক ফিজিক্যাল এবং ইমোশনাল পারফরম্যান্স দেখে মনে হয়নি যে সিনেমা জগতে এটা তাঁর প্রথম দিককার। সে প্রোফেশনাল অভিনেত্রী নন, অভিনয় করা কোথাও শিখেন-ও নি। সে তাঁর ন্যাচারাল ইনস্টিংক্ট এর উপর ভর করে অভিনয় করেন। এইজন্যই হয়ত তাঁর চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং থাকা সত্বেও সে বেশ সাবলীলভাবেই সেটা পার করতে পেরেছেন৷
এছাড়া এই মুভিতে জাপানের হিরোইউকি ইকেউচি ও ছিলেন, যিনি পূর্বে হংকংয়ের Ip Man সিনেমায় কাজ করেছিলেন। এবং ক্যারিয়ারের শুরুর দিকে তাকাশি মিকের সাথেও কাজ করেছেন।
![]() |
| Limbo সিনেমায় শিয়া লিউ। |
পরিচালক সই চিয়াং বলেছেন যে, হংকং তার সোনালী সময় পার করে এসেছে কিন্তু সে অতীতের নস্টালজিয়ায় ভুগতে চান না। চীনে সে দারুণ সফল থাকা সত্বেও তিনি হংকংয়ের জন্য সিনেমা বানাতে চান। হংকং সিনেমাকে আলোচনায় ফিরিয়ে আনার জন্য তাঁর পক্ষে যতটুকু সম্ভব, তিনি তা করতে চান। আপাতত সে তাঁর এই কাজের জন্য পাশ মার্ক পাবেন। কারণ Limbo সিনেমার জন্য অনেকবছর পর কোন লোকাল হংকং সিনেমা চারপাশে বেশ প্রশংসা পেয়েছে। যা দেখে একজন হংকং সিনেমার ভক্ত হিসেবে আমার খুব আনন্দ লেগেছে।
সই চিয়াং আপাতত দু'টি অ্যাকশন সিনেমা নিয়ে কাজ করছেন। আনন্দের সংবাদ কী জানেন? দু'টিই হংকং কেন্দ্রিক সিনেমা।
এই দু'টি সিনেমার মধ্যে একটি সিনেমার শ্যুটিংয়ের কাজ শেষ। সেই সিনেমার টাইটেল নির্ধারণ করা হয়েছে Twilight Of The Warriors: Walled In। এই সিনেমা অ্যান্ডি সেতোর লেখা City of Darkness নামের মানহুয়ার উপর বানানো হচ্ছে৷ এই প্রোজেক্ট ২০০০ সালের শুরুর দিকে কনফার্ম হয়েছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচালক, অভিনয়শিল্পীদের কথা বলা হলেও, এই প্রোজেক্ট কখনো আলোর মুখ দেখেনি। অবশেষে সই চিয়াংয়ের হাত ধরে এই প্রোজেক্ট আলোর মুখ দেখে। এই সিনেমায় অভিনয় করেছেন হংকংয়ের সব পরিচিত অভিনেতারা: লুইস কু, রিচি জেন, সাম্মো হাং, রেমন্ড লাম, ট্যারেন্স লাউ ইত্যাদি ইত্যাদি। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর অভিনয় জগতে ফিরছেন জীবন্ত কিংবদন্তি সাম্মো হাং। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই সিনেমা Limbo কেও ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে।
![]() |
| Walled In সিনেমার স্থিরচিত্র। |
আমাদের এই লেখার টাইটেলের অনুপ্রেরণা নেয়া হয়েছে কিম কি-দুকের ২০০৩ সালের ফিল্ম Spring, Summer, Fall, Winter... and Spring থেকে। এই সিনেমা শুরু হয় স্প্রিং দিয়ে আর শেষও হয় স্প্রিং দিয়েই। তার সাথে মিল রেখে আমাদের লেখা শুরু করা হয়েছে Limbo দিয়ে, আর শেষও করা হবে Limbo দিয়েই। তাই শেষে Limbo'র অর্জন সম্বন্ধে কিছু লিখে শেষ করি।
এই সিনেমা হংকং ক্রিটিক্স সোসাইটিতে শ্রেষ্ঠ চলচিত্রের পুরষ্কার জিতেছে। AMP'র ২০২১ সালের শ্রেষ্ঠ ২৫ টি এশিয়ান মুভির তালিকায় চতুর্থ স্থানে জায়গা পেয়েছে (AMP'র পুরো লিস্ট) এবং SCMP'র বানানো ২০২১ সালের হংকং সিনেমা র্যাংকে এটা তৃতীয় স্থানে জায়গা পেয়েছে (SCMP'র পুরো লিস্ট)। হংকংয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো, হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস-এর আসন্ন ৪০তম আসরে এই সিনেমা শ্রেষ্ঠ চলচিত্র, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ পরিচালক সহ বিভিন্ন মেজর ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। এই নমিনেশন উপলক্ষ্যে কর্তৃপক্ষ Limbo'র কিছু রঙ্গীন স্থিরচিত্র প্রকাশ করেছেন, যা দেখে ভক্তদের মাঝে দারুণ হাইপ তৈরি হয়েছে। অনেকে আবার বিশেষ এডিশনে এই সিনেমার রঙ্গীন ভার্শন রিলিজ দেয়ার কথাও বলছেন।
![]() |
| Limbo সিনেমার রঙ্গীন স্থিরচিত্র। |
![]() |
| Limbo'র শ্রেষ্ঠ চলচিত্র নমিনেশন উপলক্ষে মুক্তিপ্রাপ্ত রঙ্গীন স্থিরচিত্র। |
![]() |
| গরডন লাম Limbo'র জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার নমিনেশন। |
![]() |
| Limbo'র জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর নমিনেশন পেয়েছেন শিয়া লিউ। |







