Twilight of the Warriors: Walled In (2024) সিনেমার প্রভাবের কারণ ব্যাখা

হালের সবচেয়ে আলোচিত অ্যাকশন সিনেমাগুলোর একটি হচ্ছে Twilight of the Warriors: Walled In (2024)। মার্শাল আর্টস, অ্যাকশন সিনেমায় হংকংয়ের বিশাল সমৃদ্ধ ইতিহাস থাকলেও, গত কয়েক যুগ ধরেই ধুকছে হংকং সিনেমা। সেই জায়গায় হুট করে এই সিনেমার এত জনপ্রিয়তার কারণ কী? আর এই জনপ্রিয়তা কতটুকু প্রভাব রাখতে পারে হংকং সিনেমায়? এই টপিকে আজ বিশ্লেষণ করবো ৫ টি ভিন্ন ভাগে। 

প্রথম চ্যাপ্টার: "First Project"
২০০০ সালে সর্বপ্রথম এই সিনেমা কমফার্ম করা হয়। সেসময় বলা হয় যে এটা Johnnie To আর John Woo দু'জন মিলে বানাবেন। অভিনয়ে Chow Yun-fat, Andy Lau আর হলিউডের কিছু এ-লিস্টার থাকবে। মানে হংকং ইতিহাসের সবচেয়ে বড় স্কেলের কাজ। তবে যেমনটা আপনি বুঝতে পারছেন, এই প্রোজেক্ট আর আলোর মুখ দেখেনি। 

পরবর্তীতে দীর্ঘ সময় পর ২০১৬ সালে কনফার্ম করা হয় যে এই সিনেমার কাজ নতুন করে শুরু হবে। আগের সবকিছু বাদ। এবার এই সিনেমায় অভিনয়ের দায়িত্ব পান Donnie Yen। তবে এবারও প্রোজেক্ট আগে বাড়েনি। 

সবশেষে Soi Cheang এর হাত ধরে অনেকটা আড়ালে থেকেই সম্পন্ন হয় এই সিনেমার কাজ। অর্থাৎ ২০২৪ সালে আমরা যে সিনেমাটা দেখছি, এটা বানানোর পরিকল্পনা হচ্ছে ২০০০ সাল থেকে। 
Walled In সিনেমার স্থির চিত্র

দ্বিতীয় চ্যাপ্টার: "Decline of Hong Kong Cinema"
এই চ্যাপ্টার টা Twilight of the Warriors সিনেমার সাথে কিছুটা অপ্রাসঙ্গিক। 
হংকং সিনেমা আজ কয়েক যুগ ধরে নিজেদের হারানো গৌরব খুঁজে বেড়াচ্ছে। এখন হংকং একটি মিনিমাল ইন্ডাস্ট্রিতে পরিনত হয়েছে। ১৯৯৭ সালের হ্যান্ডওভারের পর চীনের বিশাল মার্কেট খুলে গেছে হংকং শিল্পীদের জন্য। সেখানে পারি জমিয়েছেন স্টিফেন চাও, জ্যাকি চ্যানের মত বড় শিল্পীরা। তাই এখন হংকংয়ে বেশিরভাগ ইন্ডি, সোশ্যাল স্যাটার নিয়েই ফিল্ম হয়। 
২০১৯ সালে শিক্ষার্থীদের বিক্ষোভকে উপেক্ষা করে যখন National Security Law enforce করা হয়, তখন আমরা সবাই হংকং সিনেমাকে মৃত বলে ঘোষণা করেছিলাম। আমি নিজেই এই টপিকে অনেক কিছু লিখেছি। এর উপর যুক্ত হয় করোনা ভাইরাসের রেসট্রিকশন। সবমিলিয়ে সেখানেই হংকং সিনেমার ইতি টেনেছিলাম আমরা সবাই। 
বিক্ষোভের একটি চিত্র

তৃতীয় চ্যাপ্টার: "Revive of Cantonese Cinema"
২০২২ সালে কোভিডের ৩য় রেস্ট্রিকশনের পর যখন থিয়েটার চালু করা হয়, তখন আমরা চমকপ্রদ একটা রেজাল্ট দেখি। Table for Six সিনেমা বক্স অফিসের পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দেয়। কিন্তু এটার সপ্তাহখানের পরেই এটার রেকর্ড ভেঙ্গে দেয় Warriors of Future। মানে মৃত ইন্ডাস্ট্রির বক্স-অফিসে হঠাৎ একের পর অপ্রত্যাশিত রেজাল্ট। তবে চমক আরো বাকি ছিল। ৪ মাস পর মুক্তিপ্রাপ্ত A Guilty Conscience হংকং ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে ১০০ মিলিয়ন হংকং ডলার আয় করে সবাইকে তাক লাগিয়ে দেয়। তখনই সবাই আঁটসাঁট হয়ে বসে যে, হয়ত হংকং সিনেমার শেষ এখনই আসছে না। আমাদেরকে দেয়ার মত অনেককিছু হয়ত এখনো রয়েছে। 
A Guilty Conscience (2023) সিনেমার স্থিরচিত্র 

চতুর্থ চ্যাপ্টার: "Twilight of the Warriors" 
Table for Six, Warriors of Future, A Guilty Conscience এর সফলতা হংকং সিনেমায় এক নতুন আশার আলো নিয়ে আসে। কিন্তু এগুলো সবই সারপ্রাইজ হিট ছিল। কেউই আশা করেনি এগুলো হিট হবে, কিন্তু হয়ে গেছে। এই সফলতা সাময়িক নাকি, সেবিষয়ে সংশয় ছিলই। তবে এই সংশয় ভেঙ্গে দেয় Twilight of the Warriors। হংকং ইতিহাসের দ্বিতীয়মাত্র সিনেমা হিসেবে ১০০ মিলিয়ন হংকং ডলার আয় করে নেয় এই ফিল্ম। তবে এটার বক্স-অফিস সাফল্য ছিল কিছুটা আলাদা ব্যাপার। হংকংয়ে বড় স্কেলের সিনেমা যে বানানো সম্ভব, সেটাই প্রমাণ করেছে Twilight of the Warriors। আপনি নিজেই ভেবে দেখেন যে সর্বশেষ ভালো অ্যাকশন সিনেমা হংকংয়ে কবে তৈরি হয়েছে? টুকটাক যা হয়েছে, ডনি ইয়েনের আন্ডারে হয়েছে। এর বাহিরে তেমন একটা হয়নি। কিন্তু এই সিনেমার সাফল্যের পর আবারো অনেক প্রোডিউসারের মনে আস্থা তৈরি হয়েছে যে, হংকংয়ে এখনো ভালো অ্যাকশন সিনেমার মার্কেট রয়েছে। চীনের সামনে হারিয়ে যেতে নেওয়া হংকং সিনেমা প্রমাণ করেছে যে, এখনো যথেষ্ট ট্যালেন্ট রয়েছে হংকংয়ে, পুনরায় হংকংয়ের রাজত্ব ফিরিয়ে আনার জন্য। Twilight of the Warriors এর পূর্বে শেষ কবে হংকংয়ের কোন সিনেমা পুরো বিশ্বে এতটা আলোচনা তৈরি করতে পেরেছে, তা আমার মনে নেই।
Walled In সিনেমায় লুইস কু

পঞ্চম চ্যাপ্টার: "Aftermath" 
Twilight of the Warriors এর পূর্বের হংকং সিনেমা আর পরবর্তী হংকং সিনেমার মধ্যে পার্থক্য যে কতটুকু, তা শুধুমাত্র যারা নিয়মিত হংকং সিনেমা ফলো করে, তারাই বলতে পারবে। এই সিনেমার Four Sons of the Walled City'র সবাই এখন হংকংয়ে সুপারস্টার। সবাই বিভিন্ন প্রোজেক্টের অফার পাচ্ছে। অ্যাকশন সিনেমা নিয়ে আলাদা এক ক্রেজ তৈরি হয়েছে। অলরেডি আগামী মাসে মুক্তি পেতে যাওয়া "Stuntman" সিনেমা নিয়ে বেশ হাইপ দেখা যাচ্ছে। অভিনয়ে থাকবেন Twilight of the Warriors এর Terrance Lau এবং Philip Ng। এছাড়া Twilight of the Warriors এরও আরো দু'টি পার্ট কনফার্ম হয়েছে। সো বলাই যায় যে হংকংয়ে অন্যরকম এক আবহ সৃষ্টি হয়েছে। পুনরায় পুরোদমে জেগে উঠেছে হংকং সিনেমা। সামনে হংকং থেকে আরো বড় বড় কাজ আসবে। সময়মত সবাই জানতে পারবেন। 
Four Sons of the Walled City খ্যাত: রেমন্ড ওয়াং, জার্মান চিউং, ট্যারেন্স লাউ এবং টনি ইউ। 

এগুলো সবকিছুর পেছনে বিশাল অবদান রয়েছে Twilight of the Warriors: Walled In (2024) সিনেমার। তারচেয়েও বড় অবদান রয়েছে একজন Louis Koo'র...

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম