জ্যাকি চ্যান পুরো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। ইন্ডাস্ট্রিতে মূল অভিনেতা হিসেবে তাঁর ডেব্যু হয় ১৯৭৬ সালে আর সে জনপ্রিয়তা পায় ১৯৭৮ সালে। তারপর থেকে জ্যাকি চ্যান প্রায় প্রতিবছরই একটি করে দারুণ মার্শাল আর্টস সিনেমা বানিয়েছেন: ১৯৭৮ সালে Drunken Master এবং Snake in the Eagle's Shadow, ১৯৭৯ সালে The Fearless Hyena, ১৯৮০ সালে The Young Master, ১৯৮২ সালে Dragon Lord, ১৯৮৩ সালে Project A। কিন্তু ১৯৮১ সালে জ্যাকি চ্যানের কোন সিনেমা মুক্তি পায়নি। ক্যারিয়ারের শিখরে সে সময় জ্যাকি চ্যান কী কারণে ১ টি বছর নষ্ট করেছিলেন, তা কি কখনো ভেবেছেন?
 |
The Young Master (1980) সিনেমার স্থিরচিত্র।
|
আচ্ছা এবার আসল ঘটনা জানা যাক।
১৯৭৬ সালে ক্যারিয়ার শুরু করা জ্যাকি চ্যান লো-ওয়েই পিকচার মোশন প্রোডাকশনের দ্বারা ইন্ডাস্ট্রিতে আসেন। লো ওয়েই ছিলেন তাঁর মেন্টর। লো ওয়েই পরিচালিত সিনেমা দিয়েই জ্যাকি চ্যানের সিনেমা জগতে প্রধান চরিত্রে অভিষেক হয়। মজার ব্যাপার হচ্ছে ব্রুস লির মার্শাল আর্টস ক্যারিয়ার ও লো ওয়েইর মাধ্যমেই শুরু হয়েছিল। ১৯৭৬ সালে ক্যারিয়ার শুরু করার পর লো ওয়েইর প্রোডাকশন হাউজে একের পর এক নিম্নমানের সিনেমায় অভিনয় করতে থাকেন জ্যাকি চ্যান। কোনটাই তেমন সফলতা দেখেনি কিন্তু লো ওয়েইর সাথে জ্যাকি চ্যানের দীর্ঘ কন্ট্রাক্ট ছিল। সেই কন্ট্রাক্টের মাঝেই জ্যাকি চ্যানকে দু'টি সিনেমার জন্য লো-ওয়েই মোশন পিকচার থেকে সিজনাল ফিল্ম করপোরেশনে ধার দেয়া হয় কারণ সেসময় লো-ওয়েই মোশন পিকচারের আর্থিক সংকট পড়েছিল। ধার দেয়া সেই দু'টি সিনেমা ছিল বিখ্যাত ক্লাসিক মার্শাল আর্টস; Snake in the Eagle's Shadow এবং Drunken Master৷ এই দু'টি মুভিতে অভিনয় করে ফ্লপ তারকা থেকে রাতারাতি হংকংয়ের শীর্ষ তারকা বনে যান জ্যাকি চ্যান। শুধু হংকং নয়, পুরো এশিয়াতেই জ্যাকি চ্যানের জনপ্রিয়তা ছড়িয়ে পরে। এই দুই সিনেমার কন্ট্রাক্ট শেষে আবারো লো-ওয়েইর অধীনে ফিরে যেতে হয় জ্যাকি চ্যানকে৷ অন্য প্রোডাকশনের দু'টি সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়া জ্যাকি চ্যান লো ওয়েইর অধীনে কাজ করতে অস্বীকৃতি জানান। কিন্তু লো ওয়েই তো জ্যাকি চ্যানকে ছাড়বে না। এখন জ্যাকি চ্যান মানেই "বক্স অফিস গেরান্টেড হিট" কিন্তু জ্যাকি চ্যান তো কোনমতেই এই প্রোডাকশনে কাজ করবে না। তাই সে লো ওয়েই মোশন পিকচার ছেড়ে গোল্ডেন হার্ভেস্টে চুক্তিবদ্ধ হন। লো ওয়েই তখন প্রতিশোধের আগুনে গ্যাংস্টার ভাড়া করে জ্যাকি চ্যানের ক্ষতি করার জন্য। তখন ১৯৮১ সালে জ্যাকি চ্যান বিদেশে পালিয়ে গিয়েছিলেন৷
জ্যাকি চ্যানকে হংকংয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন হংকং এর ৬০ দশকের সুপারস্টার জিমি ওয়াং ইউ। জিমির হস্তক্ষেপে বিপাকে পড়া জ্যাকি চ্যানের এই সমস্যার সমাধান হয়। পরবর্তীতে জ্যাকি চ্যান জিমির ২ টি মুভিতে অভিনয় করেন বিনা পারিশ্রমিকে, নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। মুভি দু'টো ছিল Fantasy Mission Force (1983) এবং Island on Fire (1990)৷
 |
| জিমি ওয়াং ইউর সাথে জ্যাকি চ্যান। |