জাপানের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের একজন শুন ওগুরি। ড্রামা এবং সিনেমার সমন্বয়ে তৈরি সমৃদ্ধ্য তাঁর সুদীর্ঘ ক্যারিয়ার৷ আজ আমরা তাঁর শীর্ষ ৫ টি ড্রামা নিয়ে কথা বলবো।
5. Gokusen (2002)
Ep: 12
জাপানের কিছু ক্লাসিক ড্রামার মধ্যে এটা অন্যতম।
Gokusen ড্রামা মুলত ৩ সিজনের। আর এই ৩ সিজনের প্রত্যেকটি সিজন-ই বানানো হয়েছে সব নতুন অভিনয়শিল্পীদের নিয়ে। অর্থাৎ প্রতি সিজনে রয়েছে কিছু নতুন মুখ।
প্রথম সিজনে শুন ওগুরির পাশাপাশি অভিনয় করেছেন জাপানের জনপ্রিয় গ্রুপ "আরাশি"-র মেম্বার জুন মাৎসুমোতো, জাপানিজ ড্রামা, সিনেমার পরিচিগ মুখ নারিমিয়া হিরোকি, ওয়াকি তোমোহিরো এবং ইশিগাকি ইউমা। সিনেমায় এক্সট্রার ভূমিকায় কেনিচি মাতসুইয়ামাকেও দেখা গেছে।
মুলত একজন হাই স্কুল শিক্ষিকা এবং তাঁর ক্লাসের কুকর্মকারী ছাত্রদের নিয়ে ড্রামার গল্প তৈরি। এই টিচারের আবার পারিবারিক একটি গোপন কথা লুকানো রয়েছে।
প্রতি ৩ সিজনে শিক্ষিকার রোলে অভিনয় করেছেন নাকামা ইউকি, অন্যদিকে ছাত্রদের দল প্রতি সিজনে ভিন্ন ছিল।
4. Japan Sinks (2021)
Ep: 10
গত বছর মুক্তি পাওয়া এই ড্রামাটিতে শুন ওগুরি একজন সরকারী কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। শুন ওগুরির পাশাপাশি অভিনয় করেছেন বিখ্যাত অ্যানিমে Death Note-এর লাইভ-অ্যাকশনে L চরিত্রে অভিনয় করা কেনিচি মাতসুইয়ামা। আর মূল অভিনেত্রী ভূমিকায় ছিলেন অ্যানি ওয়াতানাবে।
এক বিজ্ঞানী প্রেডিক্ট করেন যে জলবায়ু পরিবর্তনের ফলে জাপান যেকোনো সময় পানিতে তলিয়ে যাবে। এই ঘটনার পর তৈরি হয় তীব্র পলিটিক্যাল যুদ্ধ এবং অস্তিত্ব সংকটের আশংকা। শুন ওগুরি চান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু সরকার চায় অর্থনৈতিক ধ্বস ঠেকাতে।
3. Rich Man, Poor Woman (2012)
Ep: 11
শুন ওগুরির সেরা ড্রামা নিয়ে লিখবো, আর এটা লিস্টে থাকবে না, তা কখনোই সম্ভব না।
এটা সকলের মন ভালো করে দেয়ার মত একটি ড্রামা। যদিও ড্রামার নাম শুনলে শুরুতেই Cinderella স্টোরির কথা মাথায় আসতে পারে। কিন্তু এই ড্রামা মূলত একজন খুবই সফল এবং বুদ্ধিমান টেকনলোজি আবিষ্কারককে নিয়ে তৈরি, যিনি প্রতিনিয়ত আধুনিক জিনিস আবিষ্কার করেন। একদিন তার দেখা হয় একজন সহজসরল মেয়ের (সাতোমি ইশিহারা) সাথে, যিনি চাকরির জন্য এখানে-সেখানে ছুটে বেড়ান। তিনি শুন ওগুরির একদম বিপরীত চরিত্রের।
ড্রামার জনরা রোম্যান্স, তাই স্বাভাবিকভাবেই আঁচ করা যাচ্ছে যে একসময় এসে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। কিন্তু কীভাবে হবে? জানতে চাইলে এই দারুণ ড্রামাটি দেখে নিন। এই ড্রামায় অবশ্য ভালোবাসার চেয়ে বিজনেস স্ট্র্যাটেজিতে বেশি মনযোগ দেয়া হয়েছে৷
এই ড্রামা দেখার সময় আপনি নিশ্চিত Miwa'র গাওয়া Hikari E গানের ভক্ত বনে যাবেন। এই গানের জন্য হলেও এই ড্রামা চিরকাল বিশেষ হয়ে থাকবে।
2. Ouroboros (2015)
Ep: 10
শুন ওগুরি এবং জাপানের আরেক জনপ্রিয় অভিনেতা তোমা ইকুতা ছিলেন এই ড্রামার প্রাধান চরিত্রে। ছোটবেলায় এতিমখানায় দু'জন একসঙ্গে বড় হয়েছেন। এতিমখানায় বড় হওয়া এই দু'জনের সবচেয়ে প্রিয় এবং সম্মানীয় ব্যক্তি ছিলেন তাদের শিক্ষিকা। এক রাতে তাদের শিক্ষিকার রহস্যজনক মৃত্যু ঘটে। এই খুনের প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে তোমা ইকুতা এবং শুন ওগুরি। তাদের দু'জনের সম্পর্ক ছিল দুই ভাইয়ের থেকেও গভীর। তবে বড় হয়ে একজন হয় পুলিশ এবং আরেকজন হয় ইয়াকুজা (জাপানের একধরনের অপরাধ সংগঠন)। একজন পুলিশ এবং ইয়াকুজা কীভাবে একই প্রতিজ্ঞায় কাজ করবেন, কিংবা কীভাবে তাঁরা তাদের প্রিয় শিক্ষিকার খুনের প্রতিশোধ নিবেন, তা জানতে হলে সম্পুর্ন ড্রামাটি দেখতে হবে। এটাকে জাপান ইতিহাসের অন্যতম সেরা ড্রামা বলা যায়।
1. Hana yori Dango (2005)
Ep: 09
অনেকে হয়ত আগে-ভাগেই ধারণা করতে পেরেছেন যে প্রথমে কোন ড্রামাটি থাকবে। আপনি জাপানিজ ড্রামা নিয়মিত দেখেন কিন্তু এই ড্রামা সম্পর্কে জানেন না, তা কখনোই হতে পারে না। ড্রামার মধ্যে দেখানো "F4" নামের ফ্রেন্ড সার্কেলের জন্য এই ড্রামা বিশেষভাবে জনপ্রিয়। F4 মানে হচ্ছে "Flower Four", অর্থাৎ ৪ জন ফ্লাওয়ার বয়। ড্রামাতে ৪ জন ফ্লাওয়ার বয়ের রোলে অভিনয় করেছেন গুন ওগুরি, জাপানের পপুলার মিউজিক ব্যান্ড আরাশির মেম্বার জুন মাতসুমোতো, Liar Game ড্রামার অভিনেতা শোতা মাৎসুদা এবং সুয়োশি আবে।
১৯৯৫ সালের মাঙ্গার উপর এই ড্রামা বানানো। এটার বিভিন্ন ভার্শন রয়েছে। তাইওয়ানিজ, জাপানিজ, কোরিয়ান, থাই, চাইনিজ ইত্যাদি ইত্যাদি। জাপানের ভার্শন কোরিয়ায় এতোটাই জনপ্রিয় হয় যে কোরিয়া এই গল্প অ্যাডাপ্ট করে নিজেদের ভার্শন বানায়, যে ভার্শনের মূল ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান লি মিন-হো এবং সেখান থেকেই ফ্লাওয়ার বয়ের ট্রেন্ড চালু হয়। অর্থাৎ কোরিয়ার এক বিশাল বড় কালচার তৈরির পেছনে এই ড্রামার বিশাল বড় ভূমিকা রয়েছে। এই গল্পের বিভিন্ন ভার্শন নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তবে শুন ওগুরির পার্টটা যে তাঁর থেকে বেটার কেউ করতে পারেনি, এটা সবাই একবাক্যে মেনে নিয়েছে। এই ড্রামায় শুন ওগুরির স্বপ্নিল, স্নিগ্ধ এবং উষ্ণ চরিত্র সবাইকে মুগ্ধ করতে বাধ্য।
এই ড্রামার আরেকটি সিজন এবং একটি সিনেমা রয়েছে৷





