কয়েকদিন আগে একটি জরিপ করেছিলাম, "হংকং সিনেমায় সবচেয়ে বেশি কন্ট্রিবিউশান কার?"
জরিপটিতে বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম। সেখানে বেশিরভাগ লোক যার নাম নিয়েছিলেন, তাঁর নাম শুনলে অনেকে অবাক হয়ে যাবেন। ব্রুস লি, জ্যাকি চ্যান, স্টিফেন চাও, জেট লি, চাও ইউন-ফাটের মত কিংবদন্তিদের পাশে রেখে বেশিরভাগ লোক নাম নিয়েছিলেন লুইস কু'র। ব্যাপারটা নিয়ে ভেবে দেখলাম, তাকে বাছাই করাটা আসলেই যৌক্তিক, হংকং সিনেমাকে তো লুইস কু একাই বাঁচিয়ে রেখেছেন। যেখানে হংকংয়ের সকল হেভিওয়েট অভিনেতারা চীন-মুখী হয়ে গেছেন, সেখানে লুইস কু এখনো হংকংকে প্রতিনিধিত্ব করছেন। হংকংয়ে এখনো স্ট্যান্ডার্ড ক্রাইম সিনেমা তৈরি হচ্ছে শুধুমাত্র তাঁর বদৌলতে। হংকংয়ের বক্স-অফিসের সবচেয়ে বড় নাম বর্তমানে লুইস কু। বক্স-অফিসের রেকর্ড অনুুুুযায়ী, হংকংয়ে সবচেয়ে বেশি আয় উপার্জন করেছে লুইস কু'র সিনেমা। এতসব কিংবদন্তিদের ইন্ডাস্ট্রিতে বক্স-অফিসে এখন #১ নাম লুইস কু।যেখানে হংকং সিনেমার মান দিনদিন নিচে নেমে যাচ্ছে, থিয়েটার সংখ্যা কমে যাচ্ছে সেখানে তিনি 56M USD বাজেটের সিনেমা বানাতে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি প্রোডিউসারের দায়িত্বেও তিনিই থাকবেন। বর্তমানে হংকংয়ে এত বড় প্রোজেক্ট বোধহয় জ্যাকি চ্যানও হাতে নিবে না সেখানে লুইস কু এই প্রোজেক্টে নিরলস কাজ করে যাচ্ছে নিজের সর্বোচ্চ নিবেদন দিয়ে।
শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও তিনি কম যান না। One Cool Film Pictures নামের প্রোডাকশন তৈরি করেছেন যেখানে ২০১৮ সাল পর্যন্ত ২০ টি সিনেমা নির্মাণ হয়েছে। করোনা পরবর্তী সময়ে হংকং সিনেমাকে বুস্ট করার জন্য লুইস কু অন্য এক প্রোডাকশনের সাথে যৌথভাবে ১০ টি হংকং সিনেমা প্রোডিউস করার ঘোষণা দেন।
লুইস কুর অভিনয়ের স্কিলের কথা বললে সে সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে
২০১৮ সালে Hong Kong Film Awards, Asian Film Awards, Hong Kong Film Directors' Guide-য়ে Paradox (2017) সিনেমার জন্য " শ্রেষ্ঠ অভিনেতা " এর পুরষ্কার জিতেছিলেন লুইস কু যা তাঁর সুদীর্ঘ ক্যারিয়ারকে পরিপূর্ণ করে তোলেছে। লুইস কুর এই সফলতা হংকংয়ের জন্য সামান্য একটু আশার আলো হতে পারে কারণ,
"লুইস কু যতদিন টিকে আছে, ততদিন বেঁচে থাকবে হংকং সিনেমা।"
![]() |
| উইলসান ইপ পরিচালিত Paradox (2017) সিনেমায় লুইস কু। |
শুধু অভিনয় আর প্রযোজনাই নয়, লুইস কু মাঝেমাঝে লেখালিখিও করেন। ডিজাইন করার অভিজ্ঞতাও তাঁর আছে। এপর্যন্ত কিছু গানও গেয়েছেন।
নিজের সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন হংকং সিনেমার জন্য। এখনো গর্বের সাথে হংকংকে প্রতিনিধিত্ব করছেন। শুধু যে কাজ করছেন, তা-ই নয়। কাজ করছেন সফলতা এবং সততার সাথে।
লুইস কুর কোন সিনেমা দেখতে চাইলে আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন: Election II (2006), The White Storm (2013), Overheard (2009), Paradox (2017), Accident (2009), Drug War (2012), Throw Down (2004)
Tags
হংকং সিনেমা




.jpg)
