বাংতান বয়েজ ওরফে বিটিএস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মিউজিক গ্রুপগুলোর একটি। ইন ফ্যাক্ট তাদের সবচেয়ে জনপ্রিয় বললেও ভুল হবে না।
বিটিএস হচ্ছে ৭ সদস্যের একটি কে-পপ গ্রুপ। গান গাওয়া, লেখা, নাচ, র্যাপ, কম্পোজ ইত্যাদি ইত্যাদি সবকিছুতে দক্ষ বিটিএসের সদস্যরা। তাদের গান পুরো বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে। তবে শুধু গানই নয়, তাদের টেস্টও অসম্ভব দারুণ। আজ আমরা বিটিএস সদস্যদের পছন্দের ইস্ট এশিয়ান সিনেমা, ড্রামা, অ্যানিমে নিয়ে কথা বলবো।
সর্বপ্রথম আমরা বিটিএস সদস্যের প্রিয় অথবা রেকমেন্ড করা ইস্ট এশিয়ান সিনেমাগুলোর নাম উল্লেখ করবো। তারপর অ্যানিমে এবং তারপর ড্রামা সিরিজ।
-Tazza: The High Rollers (2006,South Korea)
Fav/Recommended by: Suga
চই দোং-হুন পরিচালিত ক্রাইম-ড্রামা ঘরনার এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চো সিউং-উ, কিম হিয়ে-সু। দক্ষ জুয়াড়ি গো-নি (চো সিউং-উ) কে কেন্দ্র করে এই সিনেমার গল্প সাজানো হয়েছে। IMDb-তে ২,৯৩৪ ভোটে বর্তমানে ৭.১/১০ রেটিংপেয়েছে এই সিনেমা। Letterboxd-য়ে পেয়েছে ৩.৮ স্টার, ১,৮৭১ ভোটে।
-You are the Apple of My Eye (2011, Taiwan)
Fav/Recommended by V
গিডেন্স কো পরিচালিত ২০১১ সালের কামিং-অফ-এজ রোম্যান্টিক তাইওয়ানিজ ফিল্ম। ইস্ট এশিয়ান সিনেমা ভক্তদের মাঝে খুব জনপ্রিয় এক ফিল্ম। গিডেন্স কোর নিজেরই লেখা সেমি-অটোবায়োগ্রাফির উপর এই সিনেমা বানানো হয়েছে। এটা গিডেন্স কো'র ডেব্যু ফিল্ম। এই সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন কো চেন-তাং এবং মিশেইল চেন।
IMDb-তে বর্তমানে ১০,৪৭১ ভোটে ৭.৬/১০ রেটিং ধরে রেখেছে এই সিনেমা। অন্যদিকে Letterboxd-য়ে ৫,০১৯ ভোটে পেয়েছে ৩.৬ স্টার।
-Crows Zero (2007, Japan)
Fav/Recommended by V
জাপানের কাল্ট ডিরেক্টর তাকাশি মিকে পরিচালিত ২০০৭ সালের অ্যাকশন সিনেমা৷ মাঙ্গার গল্প অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় জাপানিজ অভিনেতা শুন ওগুরি এবং তাকাইউকি ইয়ামাদা৷
স্কুল রাজনীতি, দখলদারি নিয়ে সিনেমার গল্প তৈরি। প্রধান দুই চরিত্রে গেনজি তাকিয়া (শুন ওগুরি) এবং তামাও সেরিজাওয়ার (তাকাইউকি ইয়ামাদা) তাদের স্টাইল এবং পাওয়ারফুল স্ক্রিন-প্রেজেন্সের জন্য ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন।
এই সিনেমা IMDb-তে ৮,২১২ ভোটে ৭/১০ রেটিং ধরে রেখেছে। আর Letterboxd-য়ে ৩,৯৫৩ ভোটে ৩.৫ স্টার।
এই সিনেমার দু'টি সিকুয়েলও রয়েছে।
-I Give My First Love to You (2009, Japan)
Fav/Recommended by Jungkook
কতোমি আওকির তৈরি একই নামের মাঙ্গার উপর তৈরি সিনেমা। পরিচালনা করেছেন তাকেহিকো শিনজো। সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেছেন মাও ইনোই এবং মাসাকি ওকাদা। রোম্যান্টিক-ড্রামা ঘরনার এই সিনেমা IMDb-তে ২,৫৬১ ভোটে পেয়েছে ৭.১/১০ রেটিং। আর Letterboxd-য়ে পেয়েছে ৮৮৯ ভোটে ৩.৩ স্টার।
-Cold Eyes (2013, South Korea)
Fav/recommended by Jimin
জো উই-সুক এবং কিম বিউং-সু পরিচালিত ২০১৩ সালের অ্যাকশন-ক্রাইম ফিল্ম। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত হংকং সিনেমা Eye in the Sky সিনেমার রিমেক। এই সিনেমায় অভিনয় করেছেন হান হিও-জু, জাং উ-সাং, সল কিউং-গু এবং লি জুন-হোর মত তারকারা।
IMDb-তে ৭,৬১৬ ভোটে ৭.১/১০ রেটিং পেয়েছে এই সিনেমা। Letterboxd-য়ে ২৮৮০ ভোটে পেয়েছে ৩.৪ স্টার।
-Pained (2011, South Korea)
Fav/Recommended by J-Hope
কোয়াক কিউং-তেক পরিচালিত ২০১১ সালের রোম্যান্টিক মেলোড্রামা ফিল্ম। সিনেমায় জাং রিও-ওয়াং, কোন সাং-উ এবং ডন লির মত শিল্পীরা অভিনয় করেছেন। IMDb-তে ৫৯১ ভোটে ৬.৭/১০ রেটিং পেয়েছে এই সিনেমা। অন্যদিকে Letterboxd-য়ে পেয়েছে ২৫০ ভোটে ৩.২ স্টার।
-Love 911 (2012, South Korea)
Fav/Recommended by Jungkook
জুং গি-হুন পরিচালিত রোম্যান্টিক সিনেমা। অভিনয় করেছেন গো সু এবং হান হিও-জু। IMDb-তে ২,৪৩১ ভোটে ৬.৯/১০ রেটিং ধরে রেখেছে এই সিনেমা। Letterboxd-য়ে ১,৪৩৩ ভোটে ৩.১ স্টার।
সিনেমার অংশ শেষ। এবার আমরা দেখবো বিটিএস সদস্যদের প্রিয় অ্যানিমে ফিল্ম অথবা অ্যানিমে সিরিজের তালিকা।
-Princess Mononoke (1997)
Fav/Recommended by Jin
বিখ্যাত নির্মাতা হায়াও মিয়াজাকি পরিচালিত Studio Ghibli'র কাল্ট ক্লাসিক অ্যানিমে ফিল্ম। ৩৮২,৪৮২ ভোটে IMDb-তে ৮.৪/১০ রেটিং পেয়েছে এই অ্যানিমে ফিল্ম। আর Letterboxd-য়ে পেয়েছে ৩২১,০৮৩ ভোটে ৪.৩ স্টার।
-Slam Dunk (1993-1996)
Fav/Recommended by Jungkook & Suga
১৯৯৩ সাল থেকে নিয়ে ১৯৯৬ পর্যন্ত এই অ্যানিমে সম্প্রচারিত হয় মোট ১০১ এপিসোড ধরে। কামিং-অফ-এজ, স্পোর্টস-কমেডি ঘরনার এই অ্যানিমেকে স্পোর্টস অ্যানিমে জনরার অগ্রদূত ধরা হয়৷ MyAnimeList-য়ে এই অ্যানিমে ১১৭,৮১৯ ভোটে ৮.৫/১০ রেটিং পেয়েছে।
-Free! (2013-)
Fav/Recommended by Jungkook
২০১৩ সালে মোট ১২ এপিসোড সম্প্রচারিত হয় এই অ্যানিমের প্রথম সিজনের। এটার একাধিক সিজন এবং মুভি রয়েছে।
-Howl's Moving Castle (2004)
Fav/Recommended by V
তালিকায় হায়াও মিয়াজাকি পরিচালিত Studio Ghibli'র আরেকটি কাল্ট সিনেমা। IMDb-তে ৩৮৯,৮৩৭ ভোটে এই অ্যানিমে ফিল্ম রেটিং পেয়েছে ৮.২/১০। আর Letterboxd-য়ে পেয়েছে ৩৮২,২৮৮ ভোটে পেয়েছে ৪.৩ স্টার।
-One Piece (1999-)
Fav/Recommended by V & Jin
১৯৯৯ সালে লাফির পাইরেট কিং হওয়ার যাত্রা দিয়ে শুরু হয় এক এপিক অ্যানিমের যাত্রা। এপর্যন্ত মোট ১,০১৪ টি এপিসোড রিলিজ হয়েছে এই অ্যানিমে, যা এখনো চলমান। MyAnimeList-য়ে ১,০৬২,৮৩২ ভোটে ৮.৬/১০ রেটিং পেয়েছে এই শৌনেন অ্যানিমে।
-Dragon Ball (1986-89)
Fav/Recommended by Jin
তালিকার আরেকটি ক্লাসিক অ্যানিমে। Dragon Ball এর প্রথম অরিজিনাল অ্যানিমেতে রয়েছে মোট ১৫৩ টি এপিসোড যা MyAnimeList-য়ে ৫৯৩,১১৩ ভোটে পেয়েছে ৮/১০ রেটিং।
-Bleach (2004-2014)
Fav/Recommended by Jin
২০০৪ সাল থেকে নিয়ে ২০১৪ পর্যন্ত ১৬ সিজনে মোট ৩৬৬ টি এপিসোড এসেছে এই অ্যানিমে সিরিজে। MyAnimeList-য়ে এই সিরিজ ৯৬১,৮৫৪ ভোটে পেয়েছে ৭.৯/১০ রেটিং।
-The Girl Who Leapt Through Time (2006)
Fav/Recommended by Jungkook
মামোরু হোসদা পরিচালিত ২০০৬ সালের টাইম-লুপ নিয়ে বানানো অ্যানিমে ফিল্ম। IMDb-তে ৬৫,৩০৫ ভোটে ৭.৭/১০ রেটিং এবং Letterboxd-য়ে ৪৬,৪০৯ ভোটে ৩.৮ স্টার পেয়েছে এই অ্যানিমে ফিল্ম।
-The Perfect World of Kai (2007)
Fav/Recommended by Suga
মাসাইউকি কোজিমা এবং রিয়োস্কে নাকামুরা পরিচালিত ২০০৭ সালের মিউজিক্যাল অ্যানিমে ফিল্ম। এটার IMDb রেটিং বর্তমানে রয়েছে ৭.১/১০, ১,৬২৩ ভোটে। আর Letterboxd-য়ে রয়েছে ১,২৮৮ ভোটে ৩.৪ স্টার।
-Parasyte (2014-15)
Fav/Recommended by Jungkook & Jin
মোট ২৪ এপিসোডের বডি-হরর, সাইন্স ফিকশন অ্যানিমে। MyAnimeList-য়ে এই অ্যানিমে ১,০১৩,৯২৬ ভোটে ৮.৪/১০ রেটিং পেয়েছে।
-Summer Wars (2009)
Fav/Recommended by V
মামোরু হোসদা পরিচালিত আরেকটি অ্যানিমে ফিল্ম এই তালিকার। IMDb-তে এই ফিল্ম ২৯,১৩৯ ভোটে ৭.৪/১০ রেটিং পেয়েছে। অন্যদিকে Lettetboxd-য়ে পেয়েছে ২৪,১০২ ভোটে পেয়েছে ৩.৭ স্টার।
-Nodame Cantabile (2007-2010)
Fav/Recommended by V & Suga
২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩ সিজনে মোট ৪৫ টি এপিসোড এসেছে এই সিরিজে। প্রথম সিজন MyAnimeList-য়ে ১২২,৫৭৭ ভোটে পেয়েছে ৮.৩/১০ রেটিং, দ্বিতীয় সিজন পেয়েছে ৭১,৬০০ ভোটে ৮.২/১০ রেটিং এবং তৃতীয় তথা শেষ সিজন পেয়েছে ৬৬,১৩৫ ভোটে ৮.২/১০ রেটিং।
-Anohana: The Flower We Saw That Day (2011)
Fav/Recommended by Jungkook
২০১১ সালের এক সিজনের এই অ্যানিমে রয়েছে মোট ১১ টি এপিসোড। অনেকের মতে এটা সবচেয়ে বিষণ্ণ অ্যানিমেগুলোর একটি। MyAnimeList-য়ে এটা ৮৯৭,০৭১ ভোটে পেয়েছে ৮.৩/১০ রেটিং।
-5 Centimeters Per Second (2007)
Fav/Recommended by Jungkook
মাকোতো শিনকাই পরিচালিত ২০০৭ সালের রোম্যান্টিক ঘরনার অ্যানিমে ফিল্ম। ৫৬,৮৫১ ভোটে IMDb-তে এই ফিল্ম পেয়েছে ৭.৫/১০ রেটিং। Letterboxd-য়ে পেয়েছে ৪৬,৬৭৯ ভোটে ৩.৫ স্টার।
-Haikyuu! (2014-20)
Fav/Recommended by V & Jungkook
২০১৪ সাল থেকে ২০২০ পর্যন্ত এই অ্যানিমের ৪ সিজনে মোট ৮৫ টি এপিসোড এসেছে। স্পোর্টস জনরার অ্যানিমেগুলোর মধ্যে অন্যতম সবচেয়ে জনপ্রিয় সিরিজ এটা। প্রথম সিজন MyAnimeList-য়ে ১,০৫৭,৫১৭ ভোটে পেয়েছে ৮.৪/১০ রেটিং। দ্বিতীয় সিজন পেয়েছে ৮২০,৫৯০ ভোটে ৮.৬/১০ রেটিং৷ তৃতীয় সিজন পেয়েছে ৬৮৮,৭৮৫ ভোটে ৮.৬/১০ রেটিং আর চতুর্থ সিজন পেয়েছে ৪৭০,২৬৬ ভোটে ৮.৪/১০ রেটিং।
অ্যানিমের অংশ শেষে এখন আমরা চলে যাবো শেষ অংশ, ড্রামাতে৷
-Legal High (2019, K-drama)
Fav/Recommended by Suga
২০১৯ সালের ১৬-এপিসোডের মিস্ট্রি, কমেডি সাউথ কোরিয়ান ড্রামা। মূল চরিত্রে অভিনয় করেছেন জিন গু, সো ইউন-সু, ইউন পার্ক, চে জাং-আন এবং জাং সাং-হুন। MyDramaList-য়ে ১,১৮৪ ভোটে ৭.৬/১০ রেটিং পেয়েছে এই ড্রামা।
-Boys Over Flowers (2009, K-drama)
Fav/Recommended by Jin
সাউথ কোরিয়ান ড্রামা মেইনস্ট্রিম জনপ্রিয়তার শুরু হয় এই ড্রামার মাধ্যমে। জাপানিজ মাঙ্গা থেকে অবলম্বনে তৈরি এই ড্রামাতে রয়েছে মোট ২৫ টি এপিসোড। MyDramaList-য়ে ৭০,৮৪১ ভোটে ৭.৬/১০ রেটিং পেয়েছে এই ড্রামা।
-Hanzawa Naoki (2013, J-drama)
Fav/Recommended by Suga
২০১৩ সালে সম্প্রচারিত থ্রিলার, বিজনেস ঘরনার জাপানিজ ড্রামা। অভিনয় করেছেন মাসোতো সাকাই, তেরুইউকি কাগাওয়া, আয়া উয়েতো, মিৎসুহিরো ঐকাওয়া। MyDramaList-য়ে ২,৩৭২ ভোটে ৮.৬/১০ রেটিং পেয়েছে এই ড্রামা।
এছাড়া ২০২০ সালে এই ড্রামার দ্বিতীয় সিজন এসেছে৷
আপনার প্রিয় কোন সিনেমা, অ্যানিমে অথবা ড্রামা এই তালিকায় থাকলে আমাদের কমেন্টে জানান।

.jpg)


.jpg)
.jpg)

.jpg)



.jpg)




.jpg)

.jpg)






