একসময় " ইস্ট অফ হলিউড " নামে খ্যাতি পাওয়া হংকং সিনেমা নিজেদের সময়ে ছিল বিশ্বের শীর্ষ ইন্ডাস্ট্রিগুলোর একটি। হলিউড আর বলিউডের পর হংকং ছিল বিশ্বের ৩য় বৃহত্তর ইন্ডাস্ট্রি। হংকং অভিনেতারা ছিলেন এশিয়ার শীর্ষ তারকা। কালের বিবর্তনে আজ হংকংয়ের সেই জৌলুশ নেই। তবে ভক্তদের মাঝে সেই সোনালী প্রজন্মের শিল্পীরা আজও উন্মাদনা সৃষ্টি করেন।
আজকের পোস্টে আমরা হংকংয়ের সেরা ১০ জন অভিনেতা বাছাই করবো। এখানে অভিনেতা বাছাইয়ের ক্ষেত্রে অভিনয় সক্ষমতা, ফিল্ম সিলেকশন, স্ক্রিন-প্রেজেন্স, ক্যারিয়ারের দীর্ঘায়ু, ইনফ্লুয়েন্স ইত্যাদি ইত্যাদি সবকিছু বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছে৷ তাহলে দেরি না করে শুরু করা যাক।
![]() |
| সাইমন ইয়াম, সাম্মো হাং, জ্যাকি চ্যান, টনি লিউং। |
10.Simon Yam (সাইমন ইয়াম)
Best Performances: Election (2005), Naked Killer (1992) and Expect the Unexpected (1998)
বিভিন্ন ফেস্টিভ্যাল প্রশংসিত এবং বক্স-অফিস সফল সিনেমায় কাজ করে সুপরিচিতি পেয়েছেন তিনি। ক্যারিয়ারে ৩ দশকের সময় ধরে দাপটের সাথে কাজ করে যাচ্ছেন। হংকংয়ের পাশাপাশি সাউথ কোরিয়া এবং হলিউডেও কাজ করেছেন তিনি। নোংরা ক্যাট থ্রী সিনেমা থেকে নিয়ে ক্রাইম, অ্যাকশন, কমেডি, ইনডিপেনডেন্টসহ প্রায় সবধরনের সিনেমায় কাজ করেছেন তিনি। জনি টো-ওয়াই কাফাই প্রতিষ্ঠিত মিল্কিওয়ে ইমেজ সিনেমাগুলোর জন্য সে ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়।
![]() |
| সাইমন ইয়াম। |
9.Andy Lau (অ্যান্ডি লাউ)
Best Performances: Running Out of Time (1999), A Simple Life (2011), Fulltime Killer (2001)
তাঁর কারিশমা এবং ব্যক্তিত্বের জন্য আজ ষাটোর্ধ্ব বয়সে এসেও সে এখনো শীর্ষ অভিনেতাদের একজন। ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে নিরলস কাজ করে যাচ্ছেন। অভিনেতা হিসেবে জন্ম প্রদত্ত কোন প্রভিভা নিয়ে তিনি আসেননি। তবে নিজের পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে তিনি সবকিছু জয় করে নিয়েছেন। জিতেছেন তিন তিনবার শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার।
![]() |
| অ্যান্ডি লাউ। |
8.Anthony Wong (অ্যানথনি ওয়াং)
Best Performances: The Untold Story (1993), Still Human (2018), Exiled (2006)
আরেকজন হংকং অভিনেতা যাকে আপনি ক্যাট থ্রী, অ্যাকশন, ক্রাইম, ইনডিপেনডেন্টসহ সবধরনের সিনেমায় দেখতে পাবেন। সাইমন ইয়াম এবং তাকে ক্যাট থ্রী সিনেমার রাজা বলা হয়। যদিও অ্যানথনি ওয়াং তাঁর নিজস্ব ক্যাট থ্রী সিনেমাগুলোর ভক্ত নন। সে সহজ ভাষায় সেগুলোকে " রাবিশ " বলেন। তবে তাঁর জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে ক্যাট থ্রি সিনেমার ভূমিকা অপরিসীম। আমার মতে হংকং তাঁর পুরোপুরি প্রতিভা ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। তবে যতটুকু করেছে, তারমধ্যেই তিনি অন্যতম সেরা বনে গেছেন।
![]() |
| অ্যানথনি ওয়াং। |
7.Michael Hui (মাইকেল হাই)
Best Performances: Chicken and Duck Talk (1988), The Private Eyes (1976), Always on My Mind (1993)
হংকং সিনেমা পুনরুদ্ধারে মাইকেল হাইর অবদান বিশাল। তবে আজ সেখানে যাবো না। কারণ সেই বিষয়ে বিশদ আলোচনা করতে হবে।
মাইকেল হাই মূলত কমিক অভিনেতা হিসেবেই জনপ্রিয়। তাঁর কমিক টাইমিং অসম্ভব দারুণ। বিভিন্ন সিনেমাগুলোতে তাঁর পারফরম্যান্স দেখি আর অবাক হয়ে চেয়ে থাকি। ভাঁড়ামি ছাড়া মানসম্মত কমেডি করার মাস্টার তিনি।
![]() |
| মাইকেল হাই। |
6.Sammo Hung (সাম্মো হাং)
Best Performances: The Magnificent Butcher (1979), Painted Faces (1988), Eight Taels of Gold (1989)
পুরো বিশ্বের শ্রেষ্ঠ অ্যাকশন তারকা এবং কোরিওগ্রাফারদের একজন তিনি। সাম্মো হাং কোন সিনেমায় জড়িত থাকা মানে সেই সিনেমা নিশ্চিত বিনোদন আর মারাত্মক অ্যাকশনে ভরপুর থাকবে। হংকং যেসময় অ্যাকশন সিনেমা দিয়ে পুরো বিশ্বে রাজত্ব করেছে, তখন হংকংয়ের লিডিং ফিগার ছিলেন সাম্মো হাং।
![]() |
| সাম্মো হাং৷ |
5.Chow Yun-fat (চাও ইউন-ফাট)
Best Performances: An Autumn's Tale (1987), Hard Boiled (1992), A Better Tomorrow (1986)
হংকং সিনেমা ভক্তদের মাঝে সবচেয়ে জনপ্রিয় নাম বললেও ভুল হবে না। ১৯৮৬ সালে তিনি ব্রেক পান A Better Tomorrow সিনেমার মধ্যমে৷ তারপর থেকে হংকংয়ে শুরু হয় হিরোইক ব্লাডশেড সিনেমার এক নতুন অধ্যায়, যা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন চাও ইউন-ফাট নিজেই। ১৯৮৮ সালে হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে তিনি একাই তিনটি নমিনেশন পান। অর্থাৎ মোট ৯ নমিনেশনের ৩ টিই যায় তাঁর নামে। শেষপর্যন্ত তিনি পুরষ্কারটি জিতেও নেন, যা ছিল তাঁর পর-পর দুই বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জেতার রেকর্ড। হংকংয়ে কেউই পর-পর দুইবার শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিততে পারেনি। তাঁর ডমিনেশন প্রমাণে এই দু'টি ফ্যাক্টই যথেষ্ট।
![]() |
| চাও ইউন-ফাট। |
4.Jackie Chan (জ্যাকি চ্যান)
Best Performances: Police Story (1985), Project A (1983), The Legend of Drunken Master (1994)
" চ্যান দ্য ম্যান " কে নিয়ে আলাদা করে কী লিখবো? যখন এশিয়ানরা পশ্চিমে ঠিকমতো কাজ করার সুযোগ পেতো না, তখন তিনি পুরো বিশ্ব জয় করে দেখিয়েছেন। "নিজের স্টান্ট নিজে করা" টার্মের ফাদার-ফিগার বলা হয় তাকে। অ্যাকশন এবং কমেডির সমন্বয়ে তিনি এই জনরার শ্রেষ্ঠ কিছু কাজ অনবরত সৃষ্টি করে গেছেন।
বর্তমান সময়ে হয়ত তাঁর কাছ থেকে আমরা কোন ভালো কাজ পাচ্ছি না, কিন্তু তাঁর সময়ে সে যা করে দেখিয়েছেন, তা আর কেউ করে দেখতে পারবে বলে মনে হয়না।
![]() |
| জ্যাকি চ্যান। |
3.Lau Ching-wan (লাউ চিং-ওয়ান)
Best Performances: Too Many Ways to be Number One (1997), Mad Detective (2007), Life Without Principle (2011)
আমি অনেক আগে হংকং এক্সপার্ট, ফ্যান; যারা এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানেন, তাদেরকে লাউ চিং-ওয়ানের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন তাদের মূল্যায়ন ছিল যে "লাউ চিং-ওয়ান দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, শুধু কাজই করছে না, এখনো অনেক সুসম্মত সিনেমা বানিয়ে চলেছেন। এই ব্যাপারটা অনেক হংকং অভিনেতাদের মাঝে দেখা যায় না।"
ব্যাপারটা নিয়ে অনেক ভেবে দেখলাম যে তাঁরা ভুল বলেননি। হংকং এর সোনালী যুগে পদচারণ হওয়া অনেক অভিনেতাই খেই হারিয়ে ফেলেছেন। অনেকে চীনের মার্কেট ধরে ফেলেছেন (যেমন: জ্যাকি চ্যান)৷ অনেকে চীনের পাশাপাশি এখনো হংকংয়ে কাজ করছেন (যেমন: অ্যান্ডি লাউ, টনি লিউং চিউ-ওয়াই)। কিন্তু সোনালী যুগের কম অভিনেতাই আছেন যারা এখনো হংকংকেই রিপ্রেজেন্ট করছেন।
বর্তমান সময়ে হংকংয়ের এ-লিস্টার অভিনেতা, যারা হংকং ভিত্তিক সিনেমাতেই বেশি কাজ করেন, তাদের তালিকা করলে লুইস কু, লাউ চিং-ওয়ান, ফ্রান্সিস উংয়ের নাম সবার প্রথমে আসবে। অন্যদের সাথে লাউ চিং-ওয়ানের পার্থক্য হচ্ছে সে অনেক আগে থেকেই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত একজন অভিনেতা। এই কারণে লাউ চিং-ওয়ান সবার সাধুবাদ পেতেই পারেন। বিশেষ করে কট্টরপন্থী হংকং সিনেমাপ্রেমীদের কাছ থেকে।
![]() |
| লাউ চিং-ওয়ান। |
2.Tony Leung (টনি লিউং)
Best Performances: Infernal Affairs (2002), In the Mood for Love (2000), Bullet in the Head (1990)
ওং কার-ওয়াইর সাথে কোলাবোরেশানের জন্য তিনি বিখ্যাত৷ তবে ওং কার-ওয়াইকে ছাড়া অথবা ওং কার-ওয়াইসহ; দুইভাবেই তাঁর ক্যারিয়ার বেশ সমৃদ্ধশালী। আর্ট সিনেমা, কমার্শিয়াল সিনেমা দুই দিকেই সমান সফল তিনি।
হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে পাঁচবার, কান চলচিত্র উৎসবে একবার এবং গোল্ডেন হর্স ফিল্ম ফেস্টিভ্যালে তিনবার জিতেছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার। যা হংকং ফিল্ম অ্যাওয়ার্ডস এবং গোল্ডেন হর্স ফিল্ম ফেস্টিভ্যালের ইতিহাস সর্বোচ্চ৷ এই ৯টি প্রেস্টিজিয়াস পুরষ্কারের সাথে দু'বার জিতেছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরষ্কার। শুধুমাত্র সফলতায় ভরা টনির ক্যারিয়ারে তিনি আজও ছুটে চলেছেন সমান গতিতে৷
![]() |
| টনি লিউং৷ |
1.Leslie Cheung (লেজলি চিউং)
Best Performances: Farewell, My Concubine (1993), Happy Together (1997), Days of Being Wild (1990)
যাত্রা শুরু পপ আইডল হিসেবে। ছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় পপ আইডল৷ তবে আসতে আসতে একসময় মিউজিক ছেড়ে মনযোগ দেন সিনেমায়। সে তাঁর অপরূপ সৌন্দর্য্য, তাঁর চলাফেরার স্টাইল, কথা বলার ধরন ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য বেশ বিখ্যাত ছিলেন। যেকোনো চরিত্রে নিজেকে মিশিয়ে নিতেন। দেখে মনে হতো তাঁর জন্মই হয়েছে এই চরিত্রে অভিনয় করার জন্য। মাত্র ৪৬ বছর বয়সে আত্মহত্যা না করলে আজ তাঁর ক্যারিয়ার কোন অবস্থানে থাকতো, তা বলা মুশকিল। তবে সে যা করে গেছেন, তাঁর জন্য আমিসহ অনেকের নজরেই সে হংকং ইতিহাসের শ্রেষ্ঠ অভিনেতা৷ তাই এই তালিকার সর্বোচ্চ স্থানটা তাকেই দিলাম।
![]() |
| লেজলি চিউং। |
আমাদের সাইটে পূর্বে লেজলি চিউংকে নিয়ে আলাদা একটি লেখা প্রকাশ করা হয়েছিল৷ চাইলে সেটি পড়ে নিতে পারেন।


.jpg)


.jpg)
.jpg)
.jpg)

.jpg)
