হংকংয়ের কোন সিনেমা সর্বপ্রথম পশ্চিমে সফলতা দেখেছিল? (হংকং ইতিহাস- পর্ব ০২)

১৯৭৩ সালে Warner Bros শুধুমাত্র মার্কেট পরখ করার জন্য আগ্রহ বশত একটি হংকং সিনেমা রিলিজ দেয় আমেরিকায়। সেসময় Shaw Brothers পুরো এশিয়ার শীর্ষ পর্যায়ের স্টুডিও হলেও পশ্চিমাদের জন্য ছিল অখ্যাত। হংকং সিনেমা, তারকা, স্টাইল কোন কিছু নিয়েই পশ্চিমাদের ধারণা ছিল না। 

এরকম এক সময়ে কোন রকমের বিশেষ কারণ ছাড়াই Warner Bros এই সিনেমা আমেরিকায় রিলিজ দেয়। সেসময়ের দর্শকদের জন্য এই সিনেমা দেখা মানে ছিল "ব্লাইন্ড ওয়াচ" যেহেতু সিনেমা সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা কারো ছিল না। কিন্তু সিনেমা মুক্তির পর আমেরিকার সবাইকে অবাক করে দিয়ে এই সিনেমা সপ্তাহের #১ সিনেমা হয় বক্স-অফিসে। Warner Bros নিজেরাও অবাক হয়ে যায়। সাথে সাথে Shaw Brothers এর সাথে যোগাযোগ করে, 

"তোমাদের কাছে কি এরকম আরো সিনেমা আছে?" 

এটার উত্তরে Run Run Shaw (Shaw Brothers এর কর্ণধার) কী বলেছিলেন তা আমার জানা নেই। তবে নিশ্চয়ই তিনি এই কথা শুনে হেসেছিলেন৷ কারণ এরকম সিনেমা তখন Shaw Brothers প্রতি সপ্তাহে একটা করে বানাতো।

আলফ্রেড হিচকক (বামে) এবং রান রান শ (ডানে)।


মূলত এখান থেকেই শুরু হয় Warner Bros এর সাথে হংকং সিনেমার সম্পর্ক। সেবছর এরকম আরো ৩০ টি কুংফু সিনেমা আমেরিকায় রিলিজ দেয় Warner Bros । আর এই জনপ্রিয়তার ফলে পরবর্তীতে তাঁরা হংকংয়ের সাথে মিলে Enter the Dragon (1973) বানিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়, যা কুংফু জনরার কাল্ট সিনেমা হয়ে যায় এবং হংকং সিনেমাকে পুরো বিশ্বের জন্য উন্মুক্ত করে দেয়। 

তবে এগুলোর সবকিছুর শুরুটা হয়েছিল Jeong Chang-Hwa পরিচালিত Five Fingers of Death (1972) সিনেমার মাধ্যমে।

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম