স্টিফেন চাও অভিনীত শ্রেষ্ঠ ১০ টি মুভি

স্টিফেন চাওকে চেনেন না, এমন মানুষ খুব কমই আছেন। ডেডিকেটেড সিনেফাইল নন, এমন মানুষও তাকে চেনেন। Shaolin Soccer, Kung Fu Hustle দেখেননি, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। দর্শকপ্রিয় এই দু'টি সিনেমায় স্টিফেন চাও নিজেই অভিনয় এবং পরিচালনা করেছেন। তবে এই দু'টি সিনেমা বাদেও স্টিফেন চাওর ক্যারিয়ারে অসংখ্য দারুণ দারুণ সিনেমা রয়েছে যা নিয়ে আজ আমরা আলোচনা করবো। 

Kung Fu Hustle (2004) সিনেমার চিত্র। 


10.A Chinese Odyssey Duology (1995)

dir: Jeffrey Lau 

A Chinese Odyssey Part One: Pandora's Box এবং A Chinese Odyssey Part Two: Cinderella দু'টি সিনেমায় একটি গল্পই দেখানো হয়েছে। গল্প তুলনামূলক বড় হওয়ায় এটাকে মাঝখান থেকে কেটে দুইভাগ করে দু'টি সিনেমা বানানো হয়েছে। এই ডুয়োলজির সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে, এটার দুই পার্টই বেশ ভালো। কোন একটাকে লুজ বলার অবকাশ নেই। 

সিনেমা দু'টি ফ্যান্টাসি ঘরনার। গল্পটা চীনের বিখ্যাত উপন্যাস Journey to the West থেকে নেয়া, তবে পুরোপুরি অ্যাক্যুরেট অ্যাডাপটেশন নয়। 

সিনেমার সেটিং প্রাচীণ আমলের এবং কমেডির ধরনও অনেকটা স্পেসিফিক। মানে চাইনিজ অডিয়েন্সদের টার্গেট করে এটা বানানো। বিধায় আমাদের জন্য এটা খানিকটা " হিট অ্যান্ড মিস " সিনেমা। ভালো লাগলে খুব ভালো লাগবে, নইলে পুরোটা মাথার উপর দিয়ে যাবে। তবে যদি এটা দেখার পরিকল্পনা করেন, তাহলে কষ্টকরে দু'টি সিনেমা পরপর দেখে নেয়ার চেষ্টা করবেন, মাঝখানে অন্যকিছু দেখবেন না। 



9.Forbidden City Cop (1996)

dir: Stephen Chow, Vincent Kok

এই সিনেমার সেটিংও প্রাচীণ আমলের। স্টিফেন চাও এজাতীয় অনেক সিনেমা বানিয়েছেন তবে এগুলোর মধ্যে এটা আমার সবচেয়ে প্রিয়। এই সিনেমায় স্টিফেন চাওর সাথে অভিনয় করেছেন কারিনা লাউ এবং চারমেন লি। আমার মতে এটা স্টিফেন চাওর ক্যারিয়ারের অন্যতম সেরা ফিল্ম। 



8.Out of the Dark (1995) 

dir: Jeffrey Lau 

এই সিনেমাকে স্টিফেন চাওর ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক ফিল্ম ধরা হয়। এই বিষয়ে জানার পর আমি এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। দেখার পর উপলব্ধি করলাম যে টা আসলেই স্টিফেন চাওর ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক ফিল্ম। হরর-থীমে তৈরি স্টিফেন চাওর খুব কম সংখ্যক সিনেমাগুলোর একটি। 

অন্তত Léon: The Professional (1994) এর স্পুফের জন্য হলেও এটা সবার দেখা উচিত। 



7.Just Heroes (1989)

dir: John Woo , Wu Ma

স্টিফেন চাও সিনেমা জগতে বিগ ব্রেক পাওয়ার আগে এই সিনেমায় অভিনয় করেছিলেন স্টিফেন চাও। এই সিনেমায় তিনি প্বার্শ চরিত্রে অভিনয় করলেও সেটাকে পুরোপুরি প্বার্শ চরিত্র বলা যায় না কারণ স্টার-প্যাকড এই সিনেমায় অনেককে দেখানো হয়েছে, তাদের মধ্যে স্টিফেন চাও-ও ছিলেন। গ্যাংস্টার-ধর্মী এই সিনেমায় স্টিফেন চাওর পারফরম্যান্সকে তাঁর ক্যারিয়ারের সেরা বললে, তা কোনভাবেই ভুল হবে না। 

বিখ্যাত পরিচালক চ্যাং চেহর আর্থিক সংকটের কথা জানতে পারার পর ড্যানি লি, জন ইউ, উ মা মিলে এই সিনেমা তৈরি করেন, যা থেকে উপার্জিত পুরোটা অংক চ্যাং চেহকে দেয়া হয়। এই সিনেমার ৬০% পরিচালনার কাজ জন ইউ করেছেন। 



6.All for the Winner (1990)

dir: Jeffrey Lau, Corey Yuen

God of Gamblers (1989) হংকংয়ে এতোটাই আলোড়ন তৈরি করেছিল যে পরের বছরেই সেই সিনেমার প্যারডি বের করা হয়, যার প্রধান চরিত্রের দায়িত্ব দেয়া হয় স্টিফেন চাওকে এবং অবশেষে এই সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে বিগ ব্রেক পান স্টিফেন চাও। অরিজিনালটার মত এই সিনেমাও সফল হয়, যারফলে অরিজিনাল ট্রিলজির পাশাপাশি এই প্যারডিরও ট্রিলজি বানানো হয় এবং সাথে ৫ টির মত স্পিন-অফও তৈরি হয়৷ এটা দেখতে হলে আপনার অরিজিনালটা দেখার প্রয়োজন নেই তবে দেখে নিলে ভালো হবে। 



5.Fight Back to School (1991)

dir: Gordon Chan 

সেসময়ের সকল বক্স-অফিস রেকর্ড ভেঙ্গেচুরে এই সিনেমা বনে যায় হংকং সিনেমা ইতিহাসের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমা। যারফলে পরবর্তীতে এই সিনেমার দু'টি সিক্যুয়েল তৈরি হয় স্টিফেন চাওকে নিয়েই। 

সিনেমায় স্টিফেন চাও একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। একটি বিশেষ মিশন সম্পন্ন করার জন্য সে কলেজে ভর্তি হয়। মিশনের পাশাপাশি কলেজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এই সিনেমার গল্প তৈরি করা হয়েছে। 

খুব ভালো একটি সিনেমা। যেকারো মন ভালো করে দেয়ার ক্ষমতা রয়েছে এই সিনেমার। 



4.Kung Fu Hustle (2004) 

dir: Stephen Chow 

স্টিফেন চাওর ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় দু'টি সিনেমার একটি এই Kung Fu Hustle। এই সিনেমার জনপ্রিয়তা পুরো বিশ্বের মত বাংলাদেশেও বিদ্যমান। আমাদের জেনারেশনের প্রায় সকলেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমার সাথে। এটাকে তালিকার প্রথম সারিতে না রাখায় অনেকে ক্ষিপ্ত হতে পারেন। তবে আশা করি সামনে যে সিনেমাগুলো রয়েছে, সেগুলোর মান আপনাদের রাগ কমিয়ে দিবে। 



3.Love on Delivery (1994)

dir: Lee Lik-chi 

স্টিফেন চাওর ক্যারিয়ারের স্ট্রেইট আপ মাস্টারপিস। আমি এই তালিকায় উল্লেখ করেছি যে স্টিফেন চাওর সিনেমার হিউমার অনেক স্পেসিফিক। এগুলো লোকাল দর্শক ব্যতীত অন্যকারো জন্য পুরোপুরি বোঝা মুশকিল তবে এই সিনেমার প্রতিটি মুহুর্ত এবং হিউমার আপনাকে হাসতে বাধ্য করবে। আমি এটাকে তালিকায় Kung Fu Hustle এর উপরে রেখেছি৷ নিশ্চয়ই এমনিতেই রাখিনি, তাই না? 



2.God of Gamblers II: Back to Shanghai (1991) 

dir: Wong Jing 

এই তালিকায় এই একটি সিনেমাই আছে, যার জন্য আমাকে গালি দিলে, আমি তা মাথা পেতে নেবো। এই সিনেমার প্রতি আমি অনেক দুর্বল। 

টাইম ট্রাভল, নিরীহ ভালোবাসা, বন্ধুত্ব, জটিল সমীকরণ, কমেডি; কী নেই এই সিনেমায়? 

আমার মতে এই সিনেমার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে স্টিফেন চাও আর গোং লির নিরীহ প্রেমের গল্প। আমি নিশ্চিত যে এই সিনেমার প্রেমের গল্প আপনাদেরকেও অভিভূত করবে।

প্রথম স্থানে রাখা সিনেমার সাথে আমার নস্টালজিয়া জড়িয়ে না থাকলে আমি এই সিনেমাকেই #১য়ে রাখতাম। তবে এটা দেখতে হলে ক্রমানুসারে আগে God of Gamblers (1989), All for the Winner (1990) এবং God of Gamblers II (1990) দেখে নিতে হবে। তবে চিন্তা করবেন না, এখানের সবগুলো সিনেমাই কোয়ালিটি ফিল্ম। কোনটাই আপনাকে হতাশ করবে না৷ 



1.Shaolin Soccer (2001)

dir: Stephen Chow

এক্সপেক্টেড নাম্বার ওয়ান, তাই না? এই সিনেমাকে এক নাম্বারে না রেখে স্টিফেন চাওর র‍্যাংক করাটা প্রায় অসম্ভব। আমার জীবনে দেখা সর্বপ্রথম হংকং সিনেমা। আমার জীবনের প্রথম সিনেমা প্রেম। আমার মতে এটা একটা মাইলফলক সিনেমা যা হংকং থেকে ইস্ট এশিয়া থেকে এশিয়ার গণ্ডি পেরিয়ে পুরো বিশ্ব জয় করেছে। 



কিছু উল্লেখ্য সিনেমা যা তালিকা থেকে বাদ পড়েছে কিন্তু আমি আপনাদের দেখার রেকমেন্ডেশন দিবো: 

  • From Beijing with Love (1994)
  • God of Cookery (1996)
  • Royal Tramp I & II (1992)
  • Tricky Brains (1991)
  • Flirting Scholar (1993)

From Beijing with Love (1994) সিনেমার চিত্র। 


পুরো লেখাতে হয়ত একটি নাম আপনারা খুঁজে বেড়িয়েছেন। হয়ত ভাবছেন যে এই নামটা আমি কীভাবে মিস দিলাম? আসলে আমি ইচ্ছাকৃতভাবেই এই নামটা নেইনি। আমার ইচ্ছে ছিল তাকে নিয়ে আলাদা দু'টি লাইন লেখার। 

জ্বি হ্যাঁ, আমি " স্টিফেন চাওর সাইডকিক অথবা আংকেল " হিসেবে বিখ্যাত প্রয়াত উং মান-তাতের কথা বলছিলাম। স্টিফেন চাওর সিনেমাগুলোর সবচেয়ে মজার অংশই তাঁর আর উং মান-তাতের রসায়ন৷ তাকে ছাড়া স্টিফেন চাওর সিনেমা অপরিপূর্ণ। 

স্টিফেন চাও (বামে) এবং উং মান-তাত (ডানে)। 


Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম