রানিং ম্যান স্টার্টার প্যাক

রানিং ম্যান কোরিয়া ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সফল ভ্যারাইটি শোগুলোর একটি। ২০১০ সালে যাত্রা শুরু হওয়া রানিং ম্যান আজও সগৌরবে চলমান রয়েছে। এখন পর্যন্ত (২৪ মে, ২০২২) রানিং ম্যানের ৬০৪ টি এপিসোড এয়ার হয়েছে৷ ১২ বছর এবং ৬০৪ এপিসোড ধরে রানিং ম্যান যে স্ট্যান্ডার্ড ধরে রেখেছে, তা প্রায় অসম্ভব বলা চলে। খুব কম শো'ই আছে যেগুলো এত দীর্ঘ সময় এমন স্ট্যান্ডার্ড ধরে রাখতে পেরেছে। আমার মতে রানিং ম্যানের পরিপূর্ণ স্বাদ পেতে একদম শুরুর এপিসোড থেকে নিয়ে ক্রমানুসারে সব দেখা উচিত। তাহলে রানিং ম্যানের কারিশ্মা উপলব্ধি করতে পারবেন। তবে অনেকেই এত বড় কমিটমেন্ট নিতে চান না। শুরুতে কিছু এপিসোড দেখে যাচাই-বাছাই করে নিতে চান। তাই আজ তাদের জন্য আমি এমন ১০ টি এপিসোড নিয়ে লিখবো যা রানিং ম্যান যাত্রা শুরু করার ক্ষেত্রে সবার সাহায্য করবে৷ সর্বপ্রথম দেখা অবস্থায় কোন ধরনের কনসেপ্ট সবাই সহজেই উপভোগ করতে পারবে, তা ভেবে আমি প্রতিটা এপিসোড নির্বাচন করেছি৷ এই এপিসোডগুলো আপনারা চোখ বন্ধ করে দেখে নিতে পারেন। 



1.First Episode (Ep 01) 

ক্রমানুসারে দেখতে না চাইলেও প্রথম এপিসোডটি দেখা ভীষণ গুরুত্বপূর্ণ। মেম্বারদের সাথে পরিচিতির জন্য এই এপিসোডটিই দারুণ তাছাড়া পরবর্তী ১২ বছরে রানিং ম্যানে যা ব্যান্টার দেখানো হয়েছে, তার বেশিরভাগের সেট-আপ প্রথম এপিসোড থেকেই হয়েছে। বিধায় প্রথম এপিসোডটি একবার দেখে নিলে সব সহজ হয়ে যাবে। তাছাড়া যদি আপনারা ভাবেন যে এই এপি শুধু পরিচিতির জন্য রেকমেন্ড করছি, তাহলে ভুল ভাবছেন কারণ এই এপিসোডটা সার্বিক বিচারে বেশ ভালো। আমি এটা একদিনে ৩ বার দেখেছিলাম। 



2.Mystery of High-school (Ep 155)

কনসেপ্ট বিচারে রানিং ম্যান ইতিহাসের শ্রেষ্ঠ এপিসোড। এটা দেখে আমি লিটেরালি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছিলাম। এপিসোডটা ভীষণ মজার, পাশাপাশি রহস্যময় এবং ইন্টেলিজেন্ট। সবমিলিয়ে এটা রানিং ম্যানের সেরা এপিসোড গুলোর একটি। 



3.Jackie Chan Special (Ep 135) 

১৩৫ নং এপিসোডের অতিথি ছিলেন বিখ্যাত অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। যেহেতু জ্যাকি চ্যান আমাদের (প্রায়) সকলের প্রিয় অভিনেতা, তাই এই এপিসোডটি দেখে সবাই অন্যরকম মজা পাবেন ভেবে এই তালিকায় রাখলাম। 



4.Gong Yoo-Park Hesoon Special (Ep 175) 

এটা আমার দেখা প্রথম রানিং ম্যান এপিসোড। শুধুমাত্র এই একটি এপিসোডের উপর নির্ভর করে আমি লম্বা এই শো'টি দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে ভাবেন, এই এপিসোডটি কত মজার। 

এই এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন Train to Busan খ্যাত অভিনেতা গোং ইউ, এবং তাঁর সাথে ছিলেন পার্ক হি-সুন। The Suspect (2013) প্রোমট করার জন্য তাঁরা এসেছিলেন



5.Superpower Special (Ep 74) 

রানিং ম্যান ইতিহাসের অন্যতম সেরা এপিসোড। সকল রানিং ম্যান ফ্যানদের মনের খুব কাছের একটি এপিসোড। এই এপিসোডে কোন অতিথি নেই। নববর্ষ উপলক্ষে বানানো এই বিশেষ এপিসোডে রানিং ম্যানের ৭ মেম্বারকে, ৭টি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়। এই ৭ টি বিশেষ ক্ষমতা দিয়ে তাঁরা একে পরের বিরুদ্ধে লড়াই করে। শেষপর্যন্ত যে টিকে থাকবে সে-ই জয়ী। মজার ব্যাপার কী জানেন? শুনে এটা স্ক্রিপ্ট করা মনে হলেও অন্যান্য এপিসোডের মত এই এপিসোড-ও সম্পূর্ণ স্ক্রিপ্ট ছাড়া বানানো। স্ক্রিপ্ট ছাড়া কীভাবে এই এপিসোড সম্ভব হলো? জানতে হলে নিজেই এই এপিসোডটি দেখে নিন। 



6.Reincarnation Special (Ep 130)

পূনর্জন্মের কনসেপ্ট নিয়ে তৈরি রানিং ম্যান ইতিহাসের অন্যতম প্রশংসিত, আলোচিত এবং বিখ্যাত এপিসোড এটি। পুরো এপিসোডটি যেমন হাসির, ঠিক তেমনই ইন্টারেস্টিং। অতিথিহীন এই এপিসোডটিকে রানিং ম্যান ইতিহাসের অন্যতম সেরা এপিসোড বললে ভুল হবে না। 



7.Asian Tour (Ep 133 & 135)

রানিং ম্যান হচ্ছে একটি ভ্যারাইটি শো, এখানে ভিন্ন-ভিন্ন বৈচিত্র্যময় জিনিস হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? এশিয়ান ট্যুরের কনসেপ্ট হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে মেম্বারদের মিশন পূরণ করতে হবে৷

এই দু'টি এপিসোডে রানিং ম্যান মেম্বারদের ভিয়েতনাম, মাকাউয়ের রাস্তায় হেঁটে হেঁটে মিশন পার করতে হয়েছে, যা দেখাটা অন্যরকম মজার ছিল। এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের দৃশ্য পর্যন্ত দেখানো হয়েছে, যার কারণে আমার নিজেকেও এই ট্যুরের অংশ মনে হয়েছে। রানিং ম্যানের বিশেষত এটাই, তাঁরা শর্টকার্টে কিছু দেখায় না, আবার বিল্ডাপেও সময় নেয় না।৷ রানিং ম্যানের প্রতিটা মুহূর্তই মজার এবং আনন্দের।

এশিয়ার এই যাত্রায় রানিং ম্যান মেম্বারদের সঙ্গী ছিলেন No Mercy মুভির অভিনেত্রী Han Hye-jin এবং Goblin, Stranger from Hell ড্রামার অভিনেতা লি দোং-উক। 



8.100th Episode Special (Ep 100)

১০০তম এপিসোড উপলক্ষে বানানো বিশেষ একটি এপিসোড। এই এপিসোডের সেট এবং কনসেপ্ট অন্যান্য এপিসোড থেকে আলাদা। নিজে দেখা ছাড়া এই এপিসোডের কনসেপ্টের মুনশিয়ানা উপলব্ধি করতে পারবেন না। 



9.Zombie Special (Ep 98) 

কোরিয়ায় জোম্বি কনসেপ্ট নিয়ে অনেক ড্রামা, ফিল্ম তৈরি হয়েছে (অ্যানিমেটেড ফিল্ম-ও আছে)। এগুলোর ট্রেন্ডিং শুরুর অনেক আগে রানিং ম্যানে একটি জোম্বি স্পেশাল এপিসোড বানানো হয়েছিল। খুব বেশি বলে স্পয়েল করবো না। এপিসোডটি দেখে নিন, হতাশ হবেন না। এই এপিসোডের সাথে বাংলাদেশেরও একটি কানেকশন রয়েছে৷ 



10.20th Episode (Ep 20) 

এখানে যেসব এপিসোড রেখেছি, সবগুলোই কোন না কোন ক্ষেত্রে বিশেষ। এটাই একমাত্র নরমাল এপিসোড। অবশ্য রানিং ম্যানের স্ট্যান্ডার্ড এতোই হাই যে রানিং ম্যানের সাধারণ একটি এপিসোড-ও অনেক ভালো হয়। এই এপিসোডটিও তাই। তবে এটা রাখার মূল কারণ হচ্ছে আমার ব্যক্তিগত প্রিয় কিছু মুহূর্তের সৃষ্টি এই এপিসোড থেকেই হয়েছিল। রানিং ম্যান যে কতোটা ডিমান্ডিং এবং ডিফিকাল্ট তার এক ঝলক এই এপিসোডে দেখা গেছে। 



সর্বোপরি আবারো বলবো যে রানিং ম্যান থেকে সর্বোচ্চ আনন্দ পেতে হলে ক্রমানুসারে শুরু থেকে প্রতিটি এপিসোড দেখা উচিত। তাহলেই আপনি রানিং ম্যানকে নিজের কাছের কিছু ভাবতে পারবেন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা জোকস বুঝতে পারবেন কিন্তু রানিং ম্যান একটা "হিউজ কমিটমেন্ট" এটা দেখার মত করে দেখতে গেলে অন্তত ১ বছর অন্যান্য কোন শো, ড্রামা, মুভি, অ্যানিমে সেভাবে দেখা যাবে না। যারা বই পড়তে ভালোবাসেন, তাঁরা বই পড়তে পারবেন না। এমন কমিটমেন্ট সাধারণত কেউ দিতে চাইবেন না, তাই সবার কথা ভেবে এই ১০ টি এপিসোড নির্বাচন করলাম। স্টার্টারদের জন্য আরো অনেক দারুণ এপিসোড আছে, কিন্তু আপাতত আমার মাথায় যা এসেছে, তা-ই দিলাম। সত্যি বলতে, এখন পর্যন্ত দেখা রানিং ম্যানের ৬০৪টি এপিসোডের মধ্যে সর্বোচ্চ ২০-৩০ টি এপিসোড আমার ভালো লাগেনি। এছাড়া বাকি সব গুলোই দারুণ লেগেছে। রানিং ম্যানের স্ট্যান্ডার্ড বিশ্বমানের।

Dishan

Just sharing my thoughts and feelings or things I watch. Nothing else.

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম